Hashtagintro

জন্মদিনের রাতেই তরুণের রহস্যমৃত্যু! পরিত্যক্ত বাড়ির বারান্দায় উদ্ধার দেহ

জন্মদিনের রাতেই রহস্যমৃত্যু তরুণের! বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। বুধবার সকালে দেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, আত্মহত্যার কথা মানতে নারাজ। তাঁরা ওই বারান্দার উচ্চতা, মৃতের উচ্চতা, গলায় ফাঁসের কাপড়-সহ একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের নাম শুভজিৎ বসাক। বয়স ১৯ বছর। তিনি শান্তিপুর থানার অন্তর্গত আরবান্দি ২ নম্বর পঞ্চায়েতের বাসিন্দা। মঙ্গলবার শুভজিতের জন্মদিন ছিল। দুই বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন শুভজিৎ। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে বকাবকি করেন। পরিবারের দাবি, মোবাইল ফোনটি বাড়িতে রেখে বেরিয়ে যান শুভজিৎ। রাতভর কোনও খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাড়ির বারান্দায় তাঁকে ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।

আত্মহত্যা মানতে নারাজ মৃতের পরিবার। সদস্যরা জানিয়েছেন, শুভজিতের উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট। অথচ যে বারান্দায় দেহটি উদ্ধার হয়েছে,সেটির উচ্চতা প্রায় পাঁচ ফুট। একটি পায়ে চটি থাকলেও অন্য পায়ে চটি ছিল না। গলায় থাকা কাপড়ের ফাঁসের অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। কাপড়ের অংশটি গলার সামনের দিকে থাকলেও পিছনের দিকে তা ছিল না বলে দাবি তাঁদের। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে তদন্তে নেমেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language