Hashtagintro

পালাবদলের বাংলায় প্রত্যেক স্কুলে পানীয় জল! সর্বশিক্ষা মিশনে বিপুল বরাদ্দ বর্ধমানে

পালাবদলেই পূর্ব বর্ধমানের বিভিন্ন পুরসভা এলাকার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে পানীয় জলের সুবন্দোবস্ত হচ্ছে। সর্বশিক্ষা মিশনের তরফে জেলার ৬ পুরসভা এলাকার ২৫৩ টি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। এজন্য মোট বরাদ্দ হয়েছে ২ কোটি ৬২ লক্ষ ৫৩ হাজার টাকা।

জেলার এক আধিকারিক জানান, বিভিন্ন স্কুলে পানীয় জলের সুবন্দোবস্ত না থাকায় পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের সমস্যা হচ্ছিল। সেই কারণে পুর এলাকার স্কুল গুলিতে পানীয় জল প্রকল্প চালু করা হচ্ছে। সর্বশিক্ষা মিশন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্ধমান পুরসভা এলাকার ১০০টি প্রাথমিক ও ১৯টি উচ্চ প্রাথমিক স্কুলে পানীয় জলের ব্যবস্থা করতে বরাদ্দ হয়েছে ১ কোটি ২৩ লক্ষ ৫৮ হাজার টাকা। দাঁইহাট পুরসভার ২৬টি প্রাথমিক ও ২টি উচ্চ প্রাথমিক স্কুলের জন্য প্রায় ২৯ লক্ষ টাকা ও কাটোয়া পুর এলাকার ৪৪টি প্রাথমিক স্কুলের জন্য ৪৫ লক্ষ ৫৬ হাজার টাকা বরাদ্দ হয়েছে।

গুসকরা পুরসভা এলাকার ১৪টি প্রাথমিক ও ২টি উচ্চ প্রাথমিক স্কুলের জন্য ১৬ লক্ষ ৬০ হাজার টাকা, মেমারি পুরসভার ১৩টি প্রাথমিক ও ৪টি উচ্চ প্রাথমিক স্কুলের জন্য ১৭ লক্ষ ৬৮ হাজার টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া কালনা পুরসভার ২৬টি প্রাথমিক ও ৩টি উচ্চ প্রাথমিক স্কুলের জন্য প্রায় ৩০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সর্বশিক্ষা মিশন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই পানীয় জল প্রকল্পের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত কাজের বরাত দেওয়া হবে। এর ফলে উপকৃত হবে কয়েক হাজার পড়ুয়া।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language