Hashtagintro

১০ দিনে দখলমুক্ত করতে হবে আন্দুল রোড, এবার ঘুচবে যানজট যন্ত্রণা?

আন্দুল রোডের বাসিন্দাদের নিত্যদিনের সমস্যা যানজট। রাস্তা সম্প্রসারণ না হলে পথযন্ত্রণা থেকে মুক্তির কোনও সম্ভাবনা নেই। সেকথা মাথায় রেখেই এবার উদ্যোগ প্রশাসনের। হাঁসখালি পোল থেকে ইন্ডিয়ান অয়েল ডিপো পর্যন্ত বেআইনি দখলদারদের জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর।

প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে স্বেচ্ছায় দখল করা সরকারি জায়গা খালি করে দিতে হবে। সেক্ষেত্রে রাস্তার দুই ধারের সরকারি জমি দখল করে থাকা দোকানপাট, কাঠামো, অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলতে বলা হয়েছে। আর নির্ধারিত সময়ের মধ্যে জায়গা দখলমুক্ত না হলে নোটিস ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হবে।

সম্প্রতি শিবপুর সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দপ্তর থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে বলেই খবর। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে স্বেচ্ছায় দখল করা সরকারি জায়গা খালি করে দিতে হবে। সেক্ষেত্রে রাস্তার দুই ধারের সরকারি জমি দখল করে থাকা দোকানপাট, কাঠামো, অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলতে বলা হয়েছে। আর নির্ধারিত সময়ের মধ্যে জায়গা দখলমুক্ত না হলে নোটিস ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হবে।

রাস্তার ধারে সরকারি জমি দখল করে থাকা ব্যবসায়ীরা অবশ্য এই নোটিস হাতে পেয়ে বেজায় চিন্তিত। এই দোকানের ভরসায় সংসার চলে তাঁদের। দু’বেলা অন্নের সংস্থানে ভরসা ছোট্ট দোকান। রাতারাতি দোকান বন্ধ হলে কীভাবে সংসার চালাবেন তাঁরা, তা ভেবে আকূল ব্যবসায়ীরা। তবে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত খুশি। আন্দুল রোডে যান চলাচলের সমস্যা দীর্ঘদিনের। গত ৫-৬ বছর ধরে আন্দুল রোডের পরিবর্তে অনেকেই কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করেন। তার ফলে সেখানেও যানজট তৈরি হয়। তাই আন্দুল রোডের সম্প্রসারণের পক্ষেই সওয়াল করছেন তাঁরা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language