Hashtagintro

‘শেষটা আমরাই করব…’, বাউন্সারে আকাশ দীপকে আঘাত করেও হুঙ্কার কিউয়ি পেসারের

প্রথম ইনিংসে তিনি পাঁচ উইকেট পেয়েছেন। একটা সময় তাঁর বল খেলাই যাচ্ছিল না। সেই আকাশ দীপ দ্বিতীয় ইনিংসে বল করতে পারবেন না। ‘সৌজন্যে’ কাইল জেমিসনের বাউন্সারে চোট। যদিও ভারতীয় পেসারের চোট নিয়ে কোনও আক্ষেপ নেই। তাঁর হুঁশিয়ারি আরও বাউন্সার দিয়ে যাবেন। 

এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। রবি সকালে ঘটনাটি ঘটে। টিম ইন্ডিয়ার রান তখন ৭ উইকেটে ১১৬। ক্রিজে তখন ধ্রুব জুরেলের সঙ্গে আকাশ দীপ। ফলোঅন বাঁচাতে ভারতের দরকার ছিল পার্টনারশিপ। সেই লক্ষ্য নিয়েই নামেন আকাশ। কিন্তু ভারতীয় পেসারকে দেখেই জ্বলে ওঠেন জেমিসন। বিরামহীন বাউন্সার দিতে থাকেন কিউয়ি পেসার। যা স্বাভাবিক ভাবেই বিপদে ফেলে আকাশকে।

প্রথম বলটি সরাসরি লাগে আকাশের হেলমেটের গ্রিলে। সঙ্গে সঙ্গে ডাগআউট থেকে ছুটে আসেন ফিজিও। আকাশকে খেলা চালিয়ে যেতে বলেন। পরে জেমিসনের বাউন্সার আবারও আকাশের হেলমেটে লাগে। যার জেরে হেলমেটও বদলাতে হয় তাঁকে। ঘটনার এখানেই শেষ নয়। কিউয়ি পেসারকে এক সতীর্থ প্রশ্ন করেন, এত বাউন্সার কেন দিচ্ছেন? ছাড়ার পাত্র ছিলেন না জেমিসনও। সটান জবাব, “আকাশও তো আমাকে বাউন্সার দিয়েছিল। তাহলে আমি কেন দেব না? পালটা তো আমরাও দেব। শুরু আমরা না করলেও শেষটা আমরাই করব।”

আসলে রবিবার ম্যাচের দ্বিতীয় দিন ভারতের ব্যাটিংয়ের যখন হতশ্রী দশা, তখন ইনিংসের হাল ধরেন ধ্রুব জুরেল এবং আকাশই। জুরেলের সঙ্গে মিলে ৪৬ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে ফলোঅনের লজ্জা থেকে বাঁচান বাংলার পেসার। ৫২ বলে ২৯ রান করেন তিনি। ওই ইনিংস চলাকালীনই কাইল জেমিসনের বল বার দুই হেলমেটে লাগে আকাশের। তখনও চোটের গুরুত্ব বোঝা যায়নি। কিন্তু পরে বিসিসিআই জানায়, আকাশ দীপের চোট বেশ গুরুতর। তাঁর পরিবর্তে কনকাশন সাবস্টিটিউট হিসাবে খেলবেন প্রসিদ্ধ কৃষ্ণ। যদিও সব কিছুকে ছাপিয়ে যায় বঙ্গ পেসারকে লক্ষ্য করে জেমিসনের হুঁশিয়ারি।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language