Hashtagintro

প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের মদতে বেআইনি নির্মাণ! তপসিয়ার ৬ জায়গায় তল্লাশি

কোথাও নির্মাণ হয়েছে জলাজমি বুজিয়ে। কোথাও আবার বেআইনিভাবে কোনও নির্মাণ হয়েছে ওয়াকফের সম্পত্তির উপরেই। এমনই অন্তত ৬টি বেআইনি নির্মাণের পিছনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের মদত রয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার পূর্ব কলকাতার তপসিয়া এলাকার ৬টি জায়গায় তদন্তে  নামে রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশন।

এই তদন্তকারী টিমের নেতৃত্বে থাকা পুলিশকর্তা কে জয়রামন জানান, কীভাবে এই বেআইনি নির্মাণগুলি তৈরি হয়ে গেল, তা জানতেই সরেজমিনে তদন্ত শুরু করেছেন। এদিন সংশ্লিষ্ট জায়গাগুলি পরিদর্শন করেন তদন্তকারীরা। এরপর কলকাতা পুরসভা ও সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে নথিপত্র সংগ্রহ করবেন। সেগুলির ভিত্তিতেই তদন্ত করে রিপোর্ট দেবে কমিশন।

কমিশনের সূত্র জানিয়েছে, তপসিয়া এলাকায় বেআইনিভাবে একের পর এক নির্মাণ হয়েছে বলে তাঁদের কাছে অভিযোগ আসে। ওয়াকফের সম্পত্তির উপর নির্মাণ করা হয়েছে, এমন অভিযোগও যায়। আবার সরকারি জমি দখল করে ও জলাজমি ভরাট করে সেগুলির উপর নির্মাণ হয়েছে, এমন অভিযোগও কমিশনের কাছে এসেছে। ঋত্বিক ঘটক স্টেশনের কাছেও দু’টি টাওয়ার নির্মাণ হয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও ওই টাওয়ার দু’টি অর্ধনির্মিত অবস্থায় রয়েছে। সেগুলি বেআইনি, এমন অভিযোগ ওঠার পর কাজ বন্ধ রয়েছে। আবার বেআইনি নির্মাণের অভিযোগ ওঠা সত্ত্বেও আগেই কয়েকটি আবাসনের ফ্ল‌্যাট বিক্রি হয়ে গিয়েছে। সেগুলিতে বাসিন্দারাও বসবাস করেন। এই ব‌্যাপারে তদন্তের সময় এলাকার বাসিন্দাদের সঙ্গে কমিশনের কর্তারা কথাও বলেন। রিপোর্ট জমা পড়ার পর এই বেআইনি নির্মাণের ব‌্যাপারে তদন্ত করতে পারে পুলিশ।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language