প্রতি বছর উৎসবের মরশুমে লাগামহীন হারে বাড়ে বিমান ভাড়া। ৭০০% পর্যন্ত ভাড়া বৃদ্ধির অভিযোগে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিলেন এক আইনজীবী। এই বিষয়ে তিনি জরুরি শুনানির আর্জি জানান! যদিও ওই আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত (Supreme Court)। এইসঙ্গে বিচারপতি বিক্রম নাথ আবেদনকারী আইনজীবীকে ধমক দিয়ে বলেন, ‘তাহলে আর বিমানে ভ্রমণ করবেন না! পরবর্তী মামলাটি পেশ করুন।’
এদিন মামলাটি উঠেছিল বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি অপরেশ কুমার সিংয়ের বেঞ্চে। শুনানিতে মামলাকারী আইনজীবী যুক্তি দেন, বর্তমান সময়ে বিমানে ভ্রমণ আর বিলাসিতা নয়, বরং ‘জরুরি পরিষেবা’র আওতায় পড়ে। এইসঙ্গে তিনি দাবি করেন, বিমানের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ— আইনের চোখে সমতার অধিকার লঙ্ঘিত হচ্ছে। যদিও তিন বিচারপতি জরুরি ভিত্তিতে মামলাটি শুনতে রাজি হয়নি। বিচারপতি বিক্রম নাথ ‘বিমানে উঠবেন না’ মন্তব্য করে পরবর্তী মামলার দিকে এগিয়ে যান।
“High-voltage” drama in Pimpri-Chinchwad. A youth climbed a mobile tower in Mamurdi, staying up there for 3.5 hours in a real-life ‘Sholay’ style protest because he couldn’t get married.
PCMC fire brigade used Bronto vehicle to safely rescue him. #Pune #PimpriChinchwad #WATCH https://t.co/LeJo6o7Se9
— Varad Bhatkhande | Journalist (@VaradBhatkhande) November 1, 2026
সর্বোচ্চ আদালত ইতিমধ্যে প্রায় একই বিষয়ে সমাজকর্মী এস লক্ষ্মীনারায়ণের দায়ের করা একটি পৃথক আবেদনের শুনানি করছে। তিনি ভারতের বেসামরিক বিমান পরিবহন খাতে স্বচ্ছতা ও যাত্রী সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একটি শক্তিশালী ও স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা গঠনের দাবি জানিয়েছেন। পাশাপাশি, বেসরকারি বিমান সংস্থাগুলোর ধার্য করা বিমান ভাড়া এবং আনুষঙ্গিক খরচের ক্ষেত্রে যে “অপ্রত্যাশিত ওঠানামা” দেখা যায়, তা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশিকা প্রণয়নেরও আবেদন জানিয়েছেন।
এছাড়াও ভারত সরকার ইতিমধ্যে ‘ভারতীয় বায়ুযান নিয়ম, ২০২৬’ প্রস্তুত করেছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সারাদেশে কার্যকর হতে চলেছে বিমান চলাচল সংক্রান্ত এই নির্দেশিকা। বিমান ভাড়া নিয়ন্ত্রণে বিমান সংস্থাগুলির উপর একাধিশ শর্ত চাপানো হবে ‘ভারতীয় বায়ুযান নিয়ম, ২০২৬’-এক আওতায়। মনে করা হচ্ছে এই কারণেই নতুন করে জরুরি ভিত্তিতে বিমানের ভাড়া সংক্রান্ত মামলা শুনতে চায়নি সুপ্রিম কোর্ট।

PCMC fire brigade used Bronto vehicle to safely rescue him. #Pune #PimpriChinchwad #WATCH https://t.co/LeJo6o7Se9