বসিরহাটে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগদানের হিড়িক! তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিলেন মিনাখাঁ পঞ্চায়েত সমিতির ১৬ জন সদস্য। এরপরেই তৃণমূলের হাতছাড়া হল ২৪ আসনের এই পঞ্চায়েত সমিতির বোর্ড।
বসিরহাট এনসিপিআই’য়ের কো-অর্ডিনেটর হাজী মন্টু বলেন, ”মিনাখাঁ পঞ্চায়েত সমিতির অধিকাংশ সদস্য দলবদল করেছে। এহেন দলবদলে এনসিপিআইয়ের অনেকটাই শক্তিবৃদ্ধি ঘটল।”
বৃহস্পতিবার বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার আবেদন জমা দেন সাইফুদ্দিন মোল্লা। এরপরেই কালীঘাট তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেন মিনাখাঁ পঞ্চায়েত সমিতির ১৬ জন সদস্য। উল্লেখ্য, মিনাখাঁ পঞ্চায়েত সমিতিতে মোট ২৪টি আসন রয়েছে। নির্বাচনে ২৪টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। কিন্তু রাজনৈতিক পালাবদলের জেরে এবার সেই ২৪ জন সদস্যের মধ্যে ১৬ জন তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগদান করলেন। পঞ্চায়েত সমিতির অধিকাংশ সদস্য দলত্যাগ করায় পঞ্চায়েত সমিতির বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বসিরহাট এনসিপিআই’য়ের কো-অর্ডিনেটর হাজী মন্টু বলেন, ”মিনাখাঁ পঞ্চায়েত সমিতির অধিকাংশ সদস্য দলবদল করেছে। এহেন দলবদলে এনসিপিআইয়ের অনেকটাই শক্তিবৃদ্ধি ঘটল।” হাজী মন্টু জানান, শুধু মিনাখাঁ নয়, আরও পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান-সহ বহু সদস্যই এনসিপিআইতে যোগদানের জন্য আবেদন জানাচ্ছেন। যা নিঃসন্দেহে তাৎপর্য। জানা গিয়েছে, বসিরহাটে তৃণমূলের হাতে থাকা ১৩টি পঞ্চায়েত এবং ২ টি পঞ্চায়েত সমিতি দখলের দাবি এনসিপিআইয়ের। এমনকী তৃণমূলের হাতে থাকা কুলটি পঞ্চায়েতও এনসিপিআইয়ের দখলে বলে খবর। এই পঞ্চায়েতের উপপ্রধান-সহ ১৩ জন সদস্য ইতিমধ্যে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন বলে খবর।
