চাকরির খোঁজে রয়েছেন? তাহলে আপনার জন্য দারুন খবর। মোটা বেতনের চাকরির সুযোগ রয়েছে কলকাতার ভারতীয় জাদুঘরে। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? প্রয়োজনীয় যোগ্যতাই বা কী? খুঁটিনাটি জেনে ফর্ম ফিলআপ করুন আজই।
সংস্থার নাম- ভারতীয় জাদুঘর (কলকাতা)
পদ- ডেপুটি কিউরেটার (ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস)
মোট শূন্যপদ- ১টি
বেতন- ৫৬,১০০ টাকা থেকে ১,০৭,৫০০ টাকা পর্যন্ত
আবেদনকারীর বয়স- সর্বোচ্চ ৪৫ বছর। সংরক্ষণের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীরা।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- ইতিহাস, আর্কিওলজি, প্রাচীন ভারতের ইতিহাস, সংস্কৃতি ও কলা, ফাইন আর্টস, বা শিল্পকলার ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে। মিউজিয়ামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে নূন্যতম পাঁচবছর। বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউরেটর হিসেবে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।
আবেদনের পদ্ধতি- ভারতীয় জাদুঘরের অফিশিয়াল ওয়েবসাইটে মিলবে মূল বিজ্ঞপ্তি। সেখানে থাকা মেল আইডি বা ঠিকানায় আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে।
নিয়োগের পদ্ধতি- প্রথমে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট হবে। তাতে পাশ করলে ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন আবেদনকারীরা।
আবেদনের শেষ তারিখ- ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ঠিকানায় পৌঁছতে হবে আবেদন পত্র।
(আবেদনের আগে অবশ্যই দেখুন ভারতীয় জাদুঘরের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞাপন। আরও বিস্তারিত তথ্য পাবেন সেখানেই। তারপর সেরে ফেলুন আবেদন।)
