Hashtagintro

‘ভাষা-জাতপাত-রাজনীতির নামে ভাঙার চেষ্টা হবে, ভাঙবেন না’, সনাতনী ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রীর

ভাষা, জাতপাত, রাজনীতি—বিভাজনের হাতিয়ার যা-ই হোক, ভাঙন যেন না হয়, ঐক্যই কাম্য। কাঁকিনাড়ার গঙ্গার ঘাটে দেব দীপাবলির অনুষ্ঠানে যোগ দিয়ে মঙ্গলবার এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “কিছু মানুষ ভাষার নামে, জাতপাতের নামে, রাজনীতির নামে নিজেদের উদ্দেশ্য পূরণ করার জন্য ভাঙার চেষ্টা করবে। আপনারা ভাঙবেন না। মিলেমিশে থাকুন।”

CM suvendu adhikari delivers a message of unity while attending a 'Dev Deepavali' event in Kankinara
দেব দীপাবলি উপলক্ষে গঙ্গাবক্ষে লেজার শো ও আতশবাজি প্রদর্শনী। নিজস্ব ছবি।

ধর্মীয় মঞ্চ থেকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এদিন একাত্মতার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এখানে কেউ মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা বিধায়ক নই। সবাই ভক্ত, সবাই সনাতনী, সবাই হিন্দুস্তানের বাসিন্দা। আমরা ভারত মাতার চরণে, ভারত মাতার আশ্রয়ে আছি।” বাংলার সাংস্কৃতিক পরিচয় তুলে ধরে তাঁর বক্তব্য, “পশ্চিমবঙ্গ দেশের সাংস্কৃতিক রাজধানী, ভক্তির রাজধানী।” এই ঐতিহ্য অটুট রেখে বাংলাকে আরও সুন্দর করে গড়ে তোলার প্রার্থনাও করেন তিনি।

CM suvendu adhikari delivers a message of unity while attending a 'Dev Deepavali' event in Kankinara
কাঁকিনাড়ায় দেব দীপাবলির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব ছবি।

কাঁকিনাড়ার গঙ্গার ঘাটে গত বছর শুভেন্দু এসেছিলেন বিরোধী দলনেতা হিসেবে। সে বার স্থানীয় মহিলাদের মানত ছিল, শুভেন্দু যেন মুখ্যমন্ত্রী হন। সেই প্রার্থনা পূর্ণ হওয়ায় এ বার মুখ্যমন্ত্রী হিসেবে ঘাটে এলেন তিনি। গত বছরের সেই মানতের কথা তাঁকে জানিয়েছিলেন মন্ত্রী অর্জুন সিং। মনস্কামনা পূর্ণ হলে ফের আসার অনুরোধও ছিল এলাকাবাসীর। সেই প্রতিশ্রুতি রেখেই এ দিনের অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। কাশীর আদলে গঙ্গার ঘাটে দেব দীপাবলি আয়োজনের প্রশংসা করেন তিনি। জলের উপর বিশেষ মঞ্চে আরতি, বেনারসের পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, গঙ্গাবক্ষে লেজার শো ও আতশবাজিতে সাজানো ছিল অনুষ্ঠান। এ দিন আগামী ২৯ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠে যোগ দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। ১৬ থেকে ২৪ জানুয়ারি ব্রিগেডে আচার্য রামভদ্রাচার্যজির রামকথা ও ১০০৮ কুণ্ডের যজ্ঞেও উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তিনি।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language