পাবলো এসকোবারের পর বিশ্বের মাদক সাম্রাজ্যের কিংপিং হিসেবে গণ্য করা হত তাঁকে। অপরাধ জগতের সেই কালো অধ্যায় এবার শেষ হল। শুক্রবার রাতে সামরিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হল এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত কুখ্যাত মাদক পাচারকারী এল চাপো ইসিদ্রোকে। একই অভিযানে গ্রেপ্তার হয়েছেন ওই সাম্রাজ্যের সেকেন্ড-ইন-কমান্ড জার্মান সেরাফিন এবং আর্থিক অপারেটর হোসে এন।
জানা গিয়েছে, শুক্রবার রাতে মেক্সিকোর সিনালোয়া রাজ্যের গুয়াসাভে শহরে অভিযান চালায় মেক্সিকোর স্পেশাল ফোর্স ও ন্যাশনাল গার্ড। প্রতিরক্ষা দপ্তরের দাবি অনুযায়ী, আমেরিকার তরফে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অঞ্চলে অভিযানে পাঠানো হয় সেনার বিশেষ বাহিনীকে। ‘স্টিলথ অ্যান্ড সারপ্রাইজ’ কৌশলে ঘিরে ফেলা হয় অপরাধীদের ঘাঁটি গেড়ে থাকা বাড়িটি। কেউ কিছু বুঝে ওঠার আগেই বাড়িতে ঢুকে তিনজনকে আটক করে বিমানে করে নিয়ে যাওয়া হয় মেক্সিকো সিটিতে।
দুই দশকের বেশি সময় ধরে আমেরিকায় হেরোইন, মেথামফেটামিন, কোকেন, ফেন্টানিল ও গাঁজা পাচারের অভিযোগ রয়েছে চাপো ইসিদ্রোর বিরুদ্ধে।
জানা যাচ্ছে, দুই দশকের বেশি সময় ধরে আমেরিকায় হেরোইন, মেথামফেটামিন, কোকেন, ফেন্টানিল ও গাঁজা পাচারের অভিযোগ রয়েছে চাপো ইসিদ্রোর বিরুদ্ধে। তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৬.৩৪ কোটি টাকা। এই অপরাধী বেলট্রান লেইভা কার্টেলের শীর্ষ নেতা বলে পরিচিত। পাবলো এসকোবারের পর এর হাতেই মাদকের জাল ছড়িয়েছিল আমেরিকা-সহ গোটা বিশ্বে। এদিকে, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে সিনালোয়া। গ্যাংয়ের সদস্যরা একাধিক জায়গায় গাড়িতে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে। সেনার সঙ্গে শুরু হয় গুলির লড়াই। পরিস্থিতি সামাল দিতে হেলিকপ্টার থেকে সেনার গুলি চালানোর ছবিও সামনে এসেছে। উত্তপ্ত পরিস্থিতিতে এলাকার বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
Mexican forces used Black Hawk helicopters firing miniguns yesterday during the operation to arrest the high-level cartel leader Fausto Isidro Meza Flores (“El Chapo Isidro”) The cartel leader was an FBI Ten Most Wanted fugitive and was arrested Guasave, Sinaloa. Mexican special forces secured him along with his second-in-command Serafín and his financial operator José N. The operation triggered cartel counter-actions including roadblocks, vehicle burnings and clashes across parts of Sinaloa. The three were quickly extracted by air to Mexico City for judicial processing. Fausto Isidro Meza Flores was born in 1982 and rose through the ranks of the Beltrán Leyva cartel as a young man later led the independent Cartel de Guasave / Los Mazatlecos. That group focused on drug trafficking (including fentanyl and meth) from northern Sinaloa into the U.S., with presence in Sonora, Durango, and Nayarit, and was aligned at times with Sinaloa Cartel factions such as “Los Mayos.” The FBI added him to its Ten Most Wanted list in February 2025 with a $5 million reward.
— Visegrád 24 (@visegrad24) November 21, 2026
উল্লেখ্য, আমেরিকায় মাদকের কারবার রুখতে শুরু থেকেই সক্রিয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দফায় দফায় এই ইস্যুতে মেক্সিকোকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মাদক কারবারিদের না রুখলে মেক্সিকোয় সামরিক অভিযান চালাবেন তিনি। ট্রাম্পের চাপের মধ্যেই পরপর শীর্ষ মাদক নেতাদের গ্রেপ্তার করল মেক্সিকো সরকার।
