বাদশার জন্মদিন উপলক্ষে ২ নভেম্বর মধ্যরাতে প্রকাশ্যে এসেছে ‘কিং’-এর নতুন গান ‘তু মিল যায়ে’। যেখানে শাহরুখ-দীপিকার রোম্যান্সের পাশাপাশি অরিজিৎ সিংয়ের সঙ্গে এড শিরানের যুগলবন্দি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। শুধু কি তাই? মুক্তির মাত্র একদিনেই ৬০ মিলিয়ন ‘ভিউজ’ নিয়ে রেকর্ড গড়েছে এই গান। বাদশার দর্শক-অনুরাগীমহলের অ্যাড্রিনালিন রাশও তুঙ্গে! তবে ‘তু মিল যায়ে’র এহেন গগনচুম্বী সাফল্যের মাঝেই কটাক্ষ-সমালোচনার শিকার হতে হচ্ছে শাহরুখ খানকে। গানের দৃশ্যায়নে একাংশ ‘পাঠান’-এর সঙ্গে সাযুজ্য খুঁজে পেয়েছে, কেউ বা বিরক্তিপ্রকাশ করেছেন ভিএফএক্সের ব্যবহারে। এমন আবহেই নতুন গান প্রকাশ্যে এনে বিপাকে পড়েছেন সলমন খান।
‘দু-পেগ শেষ, আমার ‘সেক্সি বিউটি’কে নিয়ে উড়ান দিলাম, জানি না কোথায় গিয়ে নামব!’ আর ভাইজানের এহেন গানের লিরিকস-এই হাসির রোল নেটভুবনে। ট্রোল-মিমের বন্দুকবাজরা বলছেন, ‘একা শাহরুখে রক্ষে নেই, দোসর সলমন!’
বুধসকালে ভাইজান তাঁর আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র নতুন গান ‘তেরি সেক্সি বিউটি’ প্রকাশ্যে এনেছেন। যেখানে সুরে সুরে প্রেমসাগরে ডুব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে ‘নায়ক’ সলমনকে ‘গায়ক’ অবতারে দেখে যত না ভক্তদের প্রশংসা, তার থেকেও বেশি গানের কথা নিয়ে কটাক্ষ-সমালোচনার শিকার হতে হচ্ছে ভাইজানকে। সুরে সুরে সলমনকে বলতে শোনা গিয়েছে, ‘দু-পেগ শেষ, আমার ‘সেক্সি বিউটি’কে নিয়ে উড়ান দিলাম, জানি না কোথায় গিয়ে নামব!’ আর ভাইজানের এহেন গানের লিরিকস-এই হাসির রোল নেটভুবনে। ট্রোল-মিমের বন্দুকবাজরা বলছেন, ‘একা শাহরুখে রক্ষে নেই, দোসর সলমন!’

আসলে ‘কিং’য়ের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘তু মিল যায়ে’ গানের জন্য শাহরুখ খানকে ট্রোলের মাঝেই নতুন গান প্রকাশ্যে এনেছেন সলমন। ‘মাতৃভূমি’র যে গান প্রকাশ্যে আসার পর থেকেই নেতিবাচকভাবে চর্চার শিরোনামে নাম লিখিয়েছে। একাংশের প্রশ্ন, দেশাত্মবোধক সিনেমায় আবার এ কেমন গান? কেউ বা সলমনকে কটাক্ষ করে বলেছেন, ‘ভারত-চিন সংঘাতের কাহিনিতে এহেন অদ্ভূত গানের কথা! আপনি গাইলেন কীভাবে?’ নেটভুবনের একাংশ আবার রসিকতা করে বলছেন, ‘গত ২৪ ঘণ্টা ধরে ‘কিং’য়ের গানের জন্য শুধু শাহরুখ ট্রোলড হচ্ছিলেন, এবার তাতে ভাগ বসালেন সলমনও। এদের ভাইচারা সত্যিই দেখার মতো। একে-অপরের প্রতি কী টান!’
@BeingSalmanKhan @LakhiaApoorva @IChitrangda @SajidMusicKhan @singer_muskaan @TaaleemMusic Everyone was trolling SRK’s new movie song, so Bhai came to his rescue by dropping this banger. A real friend indeed. BTW this was u @BeingSalmanKhan! https://t.co/0fOAgORWg3
— Being ADARSH
(@IBeingAdarsh_) November 4, 2026

(@IBeingAdarsh_)