Hashtagintro

শীতের শিরশিরানির মাঝেই বাড়ছে ঘূর্ণিঝড় ‘আকভানে’র শক্তি, বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা!

শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান। থমকে রয়েছে দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এলাকায়। আজ অর্থাৎ বুধবার সকালে উত্তর-পশ্চিম দিকে গিয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। যার প্রভাবে দুর্যোগের আশঙ্কা বাংলা জুড়ে।

শুক্রবার দুপুরের দিকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বা ‘ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ রূপে স্থলভাগে প্রবেশ করবে আকভান। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার, ঝোড়ো দমকা হাওয়ায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে। নেল্লোর ও তুনির মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর, শুক্রবার দুপুরের দিকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বা ‘ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ রূপে স্থলভাগে প্রবেশ করবে আকভান। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার, ঝোড়ো দমকা হাওয়ায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে। নেল্লোর ও তুনির মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা। যার প্রভাবে বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়ায়।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলির কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হাওয়ার গতিবেগ থাকবে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায়। শনিবারও চলবে বৃষ্টি।

বুধবার সকালে কলকাতায় অনুভূত হচ্ছে শীতের শিরশিরানি। বেশ কিছুটা কমেছে তাপমাত্রা। তবে বিকেল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল থেকে বাড়বে বৃষ্টি। জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ২০ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language