Hashtagintro

শীতে বাড়ে চুল পড়া, রোজকার জীবনে সামান্য বদলেই মিলবে মুক্তি

শীত দোরগোড়ায় কড়া নাড়ছে। শীতপোশাক ধীরে ধীরে আলমারি থেকে নামানো শুরু হয়েছে। মিঠে কড়া রোদ পিঠ সেঁকে কমলালেবু খাওয়ার দিন গুনছেন অনেকে। তবে শুধু শীত নিয়ে বিলাসিতা করলেই হবে না। শীতে চুল এবং ত্বকের শুষ্কতার মতো নানা সমস্যা দেখা দেয়। চুল পড়া একধাক্কায় বেড়ে যায় বেশ খানিকটা। তাই ঠিক শীতের শুরুতে জেনে নিন চুলপড়া রুখতে কী কী ব্যবস্থা (Winter Hair Fall Tips) নেওয়া প্রয়োজন।

  • শীতে চুল পড়া রুখতে ভিটামিন ডি ঢালের মতো কাজ করতে পারে। তাই খাদ্যতালিকায় ভিটামিন ডি সমৃদ্ধ খাবারদাবার রাখুন। ডিমের কুসুম, দুধ, মাশরুমের মতো খাবারদাবার খান। পারলে রোদে কিছুক্ষণ ঘোরাফেরা করুন।

Simple winter hair care tips to prevent excessive hair fall.

  • বায়োটিনের মাধ্যমে চুল পড়া রোখা সম্ভব। তাই ডিম, বাদাম, রাঙা আলুর মতো খাবারদাবার খাদ্যতালিকায় রাখুন। তাতেই বায়োটিন শরীরে ঢুকবে। আপনার চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল।
    Essential hair care routine to maintain healthy hair in winter
  • কোলাজেনের বৃদ্ধি হলে চুল পড়া কমবে। তাই খাদ্যতালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবারদাবার থাকা প্রয়োজন। সেক্ষেত্রে কমলালেবু-সহ নানা লেবু জাতীয় খাবারদাবার থাকা দরকার।

Natural ways to reduce seasonal hair fall during winter

  • ভিটামিন বি১২-ও চুল পড়া রুখতে সাহায্য করে। তাই নানা ধরনের মাছ, ডিম, দুধ, দুধজাতীয় খাবারদাবার, মাংস খান। তাতেই আপনার চুলের স্বাস্থ্যোন্নতি হবে।

Tips to keep your scalp moisturised and healthy in cold weather

  • চুল পড়া রুখতে সবুজ শাকসবজি খেতে পারেন। তাতে ভিটামিন বি৯ শরীরে যাবে। শক্ত হবে চুলের গোড়া।

Easy home remedies to control winter hair fall

খাওয়াদাওয়ার পাশাপাশি চুল পড়া রুখতে পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রয়োজনীয়। নইলে খুশকির সমস্যা বাড়তে পারে।

  • সপ্তাহে অন্তত ৩দিন শ্যাম্পু করুন।
  • ভালো করে তেল ব্যবহার করুন।
  • শীতে চুল শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা বাড়ে। তাই চেষ্টা করুন ড্রায়ার ব্যবহার না করার।
  • চুলের গোড়া যাতে স্যাঁতস্যাঁতে না থাকে, সেদিকে খেয়াল রাখুন।

Healthy hair care practices to prevent hair damage during winter

এই নিয়মগুলি মেনে চললে আপনার চুল হবে আরও সুন্দর ও মোলায়েম। কমবে চুল পড়ার সমস্যাও।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language