‘বিগ বস বাংলা’র সুবাদে জলপাইগুড়ির ভূমিকন্যা তনুশ্রী রায় এখন বহুল পরিচিত মুখ। অনলাইনের সাধারণ শাড়ি বিক্রেতা থেকে তিনি বর্তমানে দেশ-বিদেশেও জনপ্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে রিয়ালিটি শোয়ের সহ-প্রতিযোগীরা তনুশ্রীর গলার আওয়াজকে ভয় পান। দাপুটে কন্যার শঠে-শঠ্যাং কথায় তটস্থ থাকেন সকলেই। তবে ‘বিগ বস বাংলা’র দূর্গে সেলেবমুখের ভিড়েও যে উত্তরবঙ্গের মেয়ে আলাদা করে নজর কেড়েছেন, তা বলাই বাহুল্য। রিয়ালিটি শোয়ের এহেন যশ-খ্য়াতি কাজে লাগিয়ে কি ভবিষ্যতে অভিনয় দুনিয়ায় পা বাড়াতে চান? সংবাদ প্রতিদিন-এর প্রশ্নে মুখ খুললেন তনুশ্রী রায়।
‘বিগ বস’- এর সফর শেষ হলে কি অভিনয় জগতে পা রাখবেন? কৌতূহল অমূলক নয়। কারণ সৌন্দর্য আর গড়নে ইতিমধ্যেই জলপাইগুড়ির ভূমিকন্যা ছক্কা হাঁকিয়েছেন। তনুশ্রীর কি পরিকল্পনা? এপ্রসঙ্গে তিনি বলেন, “অভিনয়ের প্রস্তাব…”
আসলে তনুশ্রীকে একটি পর্বে বলতে শোনা গিয়েছিল, “বিগ বস থেকে বেরিয়ে আমরাও ফেমাস।” সেই প্রেক্ষিতেই তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, সাধারণ জীবনযাপন থেকে একেবারে আলোকবৃত্তে নিজেকে দেখতে কেমন লাগবে? ‘বিগ বস’- এর সফর শেষ হলে কি অভিনয় জগতে পা রাখবেন? কৌতূহল অমূলক নয়। কারণ সৌন্দর্য আর গড়নে ইতিমধ্যেই জলপাইগুড়ির ভূমিকন্যা ছক্কা হাঁকিয়েছেন। তনুশ্রীর কি পরিকল্পনা? এপ্রসঙ্গে তিনি বলেন, “অভিনয়ের প্রস্তাব পেলে হয়তো করব না।” কিন্তু একথা বলার পরই মতের উলট-পুরাণ। মতবদলে তিনি বলেন, “সাধা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। অভিনয়ের প্রস্তাব ভেবে দেখতে পারি।” সৌরভ দাস, নিরঞ্জন মন্ডলরা যদিও তনুশ্রীকে দজ্জাল কোনও চরিত্রে দেখতে চান। তবে তনুশ্রী আপত্তি জানিয়ে প্রশ্ন ছোড়েন, “দজ্জাল চরিত্র কেন?” অন্যদিকে জলপাইগুড়ির ভূমিকন্যা ‘নিমপাতা’ আখ্যা দিয়েছেন দুর্নিবার সাহা। কেন?

‘বিগ বস–এর বাড়িতে সকলের জন্য রান্না করেন তনুশ্রী। তার চিৎকার করে কথা বলা অনেকেরই অপছন্দ। কিন্তু সাংবাদিকদের বিশেষ পর্বে দুর্নিবার এবং মনামী ঘোষ তনুশ্রীকে ‘নিম গাছে’র সঙ্গে তুলনা করেছেন। নিম পাতার স্বাদ তেতো। কিন্তু তার ঔষধি গুণ অনেক বেশি। তাঁদের মতে, তনুশ্রী হয়তো চিৎকার করে কথা বলেন কিন্তু তার পরোপকারী মনোভাব মন কেড়েছে সকলের। দুর্নিবারের চোখে তনুশ্রী ‘নিম পাতা’ হলে ‘বিচুটি পাতা’ কে? এই প্রসঙ্গে দুর্নিবারের উত্তর, “আমি কাউকেই বিচুটি পাতা বলতে চাইব না। কারণ ফাইনালের দোরগোড়ায় এসে কাউকে বিচুটি পাতা ভাবলে, ভুল ভাবা হবে। কারণ বিগ বসের এই গেমটা একা জেতা সম্ভব না। বিচুটি পাতা যদি কেউ হন তাহলে সবাই তাকে এড়িয়ে যেতে চাইবে। সেটা এই মুহূর্তে সম্ভব নয়।”
