Hashtagintro

রোনাল্ডোর মতো জার্সি আর কাউকে নয়, ৭ নম্বর লেখার নকশাই বদলে দিল পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ নিল পর্তুগাল ফুটবল ফেডারেশন। সদ্য অবসর নেওয়া পর্তুগাল কিংবদন্তির সম্মানে ‘৭’ নম্বর জার্সির সংখ্যার নকশার পরিবর্তন ঘটানো হয়েছে। অর্থাৎ, রোনাল্ডোর জার্সিতে ‘সাত’ সংখ্যাটি যেভাবে লেখা থাকত পর্তুগালের নতুন সাত নম্বর জার্সিতে সেই সংখ্যাটি অন্যরকমভাবে লেখা থাকছে। জানা গিয়েছে, সাত সংখ্যাটির মাঝখানে একটি দাগ এবার থেকে থাকবে। আসলে রোনাল্ডোর সাত নম্বরকে চিরকালীনভাবে ইতিহাসে ঠাঁই দিতে এই সিদ্ধান্ত।

পর্তুগালের হয়ে সিআর সেভেনের ২৩ বছরের ঐতিহাসিক কেরিয়ার এবং অবদানকে চিরসম্মরণীয় করে রাখার জন্যই ‘৭’ সংখ্যার নকশা বদলে ফেলা হচ্ছে। ভবিষ্যতে পর্তুগালের কোনও ফুটবলার রোনাল্ডোর জার্সির সাত নম্বর নকশা পরে খেলবেন না। পর্তুগাল ফুটবল ফেডারেশন বলেছে, “সাত নম্বর জার্সি নকশা বদল করা হয়েছে। যা আগেরটির থেকে আলাদা। এই পদক্ষেপ নেওয়ার কারণ, রোনাল্ডোর পরিহিত সাত নম্বর জার্সিকে অমর করে রাখার জন্য।”

এদিকে শনিবার মধ্যরাতে অভিনব সম্মান রোনাল্ডোকে জানিয়েছেন পর্তুগাল ফুটবলাররা। পর্তুগালের জার্সিতে ১১ জন ফুটবলার। প্রত্যেকেরই জার্সি নম্বর সাত। হ্যাঁ, সেই সাত নম্বর জার্সি, যে জার্সির সঙ্গে জড়িয়ে ২৩ বছরের বেশি সময়ের ইতিহাস। পর্তুগালের ফুটবল মানচিত্রে ৭ নম্বর জার্সি মানেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় কিংবদন্তিকে সম্মান জানানোর ম্যাচটাই নিজেদের সেরাটাই দিতে পারলেন না পর্তুগাল ফুটবলাররা। নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হারের সাক্ষী থাকতে হল তাঁদের। পর্তুগাল ডেনমার্কের কাছে হেরেছে ৪-১ গোলে।

চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন ক্রিশ্চিয়ানো। তাই আগে থেকেই ঠিক ছিল তাঁকে সম্মান জানাতে পর্তুগাল দলের প্রত্যেক ফুটবলার পরবেন তাঁর বিখ্যাত ৭ নম্বর জার্সি। সেই মতো ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্দো সিলভারা নামলেন ৭ নম্বর জার্সি পরেই। শুধু মাঠে নয়, গ্যালারিতেও ধ্বনিত হল রোনাল্ডোর জয়ধ্বনি। ম্যাচের সপ্তম মিনিটে দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে সম্মান জানালেন হাজার হাজার দর্শক। সেই সঙ্গে মাঠে এল রোনাল্ডোর কেরিয়ারকে সম্মান জানানো বিশেষ টিফো।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language