Hashtagintro

‘জমির অধিকার পাবেন সব আদিবাসী’, ঘোষণা শুভেন্দুর, এসসি সার্টফিকেট নিয়েও দিলেন কড়া বার্তা

সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জমির অধিকার দেওয়া হবে। ঝাড়গ্রাম থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এমনকী ভুয়ো এসসি সার্টফিকেট নিয়েও সরকার যে কড়া পদক্ষেপ নেবে তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি। এই ইস্যুতে পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ”আগের সরকার আদিবাসীদের নাম করে ভুয়ো সার্টিফিকেট দিয়েছিল। কিন্তু এই সরকারের আমলে একটা ভুয়ো এসসি সার্টিফিকেট দিতে দেওয়া হবে না।” এমনকী একাধিক ভুয়ো এসসি সার্টফিকেটধারীকে ধরা হয়েছে বলেও এদিন জানান শুভেন্দু অধিকারী। পাশাপাশি শবর জনজাতি গোষ্ঠীর মানুষদের জন্যে নতুন প্রকল্পেরও ঘোষণা করেন তিনি।

বিরসা মুন্ডা’র জন্মজয়ন্তীতে ‘জনজাতি গৌরব দিবস’ উদযাপনে এদিন ঝাড়গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। সেখানেই এদিন তিনি বলেন, ”পাট্টার অধিকার নিয়ে দীর্ঘদিন লড়াই করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আজ শুধু পাঁচজনকে নয়, গোটা রাজ্যের ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা তুলে দিলাম।” শুভেন্দু অধিকারীর কথায়, এই সরকার সমস্ত আদিবাসীকে জমির অধিকার দেবে। এজন্য যে গত কয়েকদিন আগেই ফরেস্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট, ট্রাইবাল ডিপার্টমেন্টের সঙ্গে তাঁর যে কথা হয়েছে, তাও এদিন জানান মুখ্যমন্ত্রী। 

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। বলেন, ”আগের মুখ্যমন্ত্রী লোকশিল্পীদের সঙ্গে হাত মেলানোর সময় গ্লাভস পড়েছিলেন। যারা আদিবাসী নয় তাঁদের ভুয়ো এসসি সার্টিফিকেট দিয়েছিলেন। কিন্তু এবার আর হবে না। কাউকে ভুয়ো সার্টফিকেট দেওয়া হবে না।” প্রশাসন যাতে এই বিষয়ে কড়া নজর রাখেন, সেই নির্দেশও এদিন দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে শবর সম্প্রদায়ের মানুষজন এবার থেকে পিভিজিটি স্কিমের সুবিধা পাবেন বলেও জানান। মুখ্যমন্ত্রী জানান, জাতীয় পিভিজিটির তালিকায় শরব সম্প্রদায় নেই। কিন্তু রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই স্কিমে শবরদের সাহায্য করবে। 

উল্লেখ্য, এদিন ঝাড়গ্রামে মোট ১৩৭টি প্রকল্পের শিলান্যাস এবং ৫১টি প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় রাস্তা, অঙ্গনওয়ারি কেন্দ্র, হস্টেল, সেতু-সহ একাধিক প্রকল্প রয়েছে। 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language