Hashtagintro

বাড়ল অভিষেকের আমতলার কার্যালয় ভাঙচুরে স্থগিতাদেশের মেয়াদ, আর কী জানাল হাই কোর্ট?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার দলীয় দপ্তর ভাঙার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে আদালত। ডায়মন্ড হারবার লোকসভার আমতলায় চণ্ডীপুর মোড় সংলগ্ন এলাকায় পাঁচতলা ভবনে অভিষেকের দলীয় ও সাংসদ কার্যালয় রয়েছে। এই দপ্তরের বৈধতা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে।

গত ১৮ জুলাই সকালেই অভিষেকের কার্যালয় ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরপর হয় বুলডোজার অ্যাকশন। পরদিন ১৯ জুলাই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সাংসদ। ভাঙচুরে স্থগিতাদেশের আর্জি জানান।

ডায়মন্ড হারবারের আমতলায় বৈধ প্ল্যান-নথি ছাড়াই আমতলার কার্যালয় নির্মাণের অভিযোগ ওঠে। গত ১৮ জুলাই সকালেই অভিষেকের কার্যালয় ঘিরে ফেলে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। গার্ডরেলে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। বেলা বাড়তেই সেখানে আনা হয় ৩টি বুলডোজার। শুরু হয় কার্যালয় ভাঙার কাজ। কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ভিতরে ঢুকে ভাঙচুর চালায় স্থানীয়দের একাংশ। অভিষেকের কার্যালয় ভাঙা শুরু হতেই উচ্ছ্বাস শুরু হয় বিজেপি কর্মীদের। ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগানও। তারপরই আইনি পথে লড়াইয়ের কথা বলেছিলেন অভিষেক। ১৯ জুলাই জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়। সেই শুনানির পর নির্মাণ ভাঙাতে স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট।

এই মামলায় অভিষেকের আইনজীবী ছিলেন কিশোর দত্ত। তিনি দাবি করেন, উপযুক্ত নিয়ম না মেনে, সময় না দিয়েই ভাঙচুরের কাজ শুরু হয়। বিচারপতিকে পঞ্চায়েত আইন খতিয়ে দেখার অনুরোধও করেন। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র দাবি করেন, যথাযথভাবে নোটিস দিয়ে ভাঙচুরের কাজ হয়। এরপর নির্মাণ সংক্রান্ত যাবতীয় তথ্য তলব করে আদালত। দফায় দফায় আমতলার কার্যালয় ভাঙচুরের স্থগিতাদেশের মেয়াদও বৃদ্ধি করে কলকাতা হাই কোর্ট।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language