Hashtagintro

ছক কষেই প্রেসিডেন্সি জেলে মহম্মদ আলিকে খুন? হত্যা মামলায় ‘মিসিং লিঙ্ক’ খুঁজছে পুলিশ

জেলের ভিতর নৃশংসভাবে মাথা থেঁতলে পরিকল্পিতভাবেই বন্দিকে খুন করা হয়েছিল বলে ধারণা পুলিশের। এমনকী, খুনের পর ‘অস্ত্র’টিও লুকিয়ে ফেলে খুনি। সেই ক্ষেত্রে অস্ত্র হিসাবে শুধু কি ইট না কি লোহার পাইপ ব্যবহার করা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। খুনের পরিকল্পনার অংশ হিসাবেই শৌচালয়ের কাছের সিসিটিভি ক্যামেরাটি বিকল করে রাখা হয় কি না, তাও পুলিশ জানার চেষ্টা করছে।

প্রেসিডেন্সি জেলের ভিতর বিচারাধীন বন্দি মহম্মদ আলির খুনের ঘটনায় তদন্তে নেমে জেলের প্রায় ৫০ জন আবাসিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। একাধিক জেলকর্মীকেও জেরা করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলের শৌচাগারের কাছে মাথা থেঁতলানো অবস্থায় উদ্ধার হয়েছিল মহম্মদ আলির দেহ। কে বা কারা তাঁকে খুন করল, সেই রহস্যের কিনারা করতে এখন জেলের ভিতরে বন্দিদের গতিবিধি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মাথার পাশে ও মুখে কোনও ভোঁতা ভারী বস্তুর আঘাতের ফলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। একাধিকবার আঘাত করা হয়েছিল সেই সম্ভাবনাও রয়েছে। এর পর পুলিশের মৃত ব্যক্তির উপর প্রচণ্ড রাগ ছিল খুনি বা খুনিদের। সেই কারণেই রীতিমত পরিকল্পনা করে বৃহস্পতিবার বিকেল চারটের পর জেলের দক্ষিণ দিকে ওই শৌচালয়ের কাছাকাছি মহম্মদ আলিকে ডেকে নিয়ে যাওয়া হয়। নেশার বস্তু নিয়ে পুরনো কোনও গোলমালের জেরে খুনি বা খুনিদের সঙ্গে আলির বচসা হয়। এরপরই ভোঁতা ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয় আলিকে। সেখান থেকে ওই খুনের ‘অস্ত্র’ সরিয়ে ফেলা হয়। পুলিশের অনুমান, খুনের পর অস্ত্রটি জেলের ভিতরেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। কড়া নিরাপত্তার জেলের বাইরে সেটি নিয়ে যাওয়ার সুযোগ নেই। তাই জেলের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হচ্ছে। একাধিকবার আঘাত করতে গেলে যে গায়ের জোরের প্রয়োজন, সেটি আলির কোন সহবন্দির থাকতে পারে, পুলিশ তা খতিয়ে দেখছে। সেই সূত্র ধরেই খুনিকে খুঁজতে এখন পুলিশের অন্যতম ভরসা জেলের সিসিটিভি ফুটেজ। আগেই বিকল করে রাখা হয়েছিল শৌচালয়ের পাশের ক্যামেরাটি। তবে অন্যান্য সিসিটিভি ফুটেজ দেখে খুনের আগে ও পর ঘটনাস্থলের আশপাশে কারা ছিলেন, কারা সেখান থেকে বেরিয়ে যান ও কারও গতিবিধিতে অস্বাভাবিক কিছু ছিল কি না, তা বোঝার চেষ্টা চলছে। বন্দিদের বয়ানের সঙ্গে সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখছেন আধিকারিকরা।

পুলিশের ধারণা, ওই শৌচালয়ের আশপাশে গোপনে নেশার বস্তু গ্রহণ করত কয়েকজন বন্দি। সেখানে আলি-সহ কয়েকজনের যাতায়াতও ছিল। নেশার বস্তু বা তার থেকে পাওয়া টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়েই কোনও বিবাদের জেরে খুন হতে পারে বলে সন্দেহ পুলিশের। জেলের ভিতরে বন্দিদের একাংশকে নিয়ে নেশার বস্তু সরবরাহের কোনও চক্র কাজ করছিল কি না, এমনকী সেই কারবারের বিষয়ে জেলকর্মীদের একাংশ জানতেন বলে মনে করা হচ্ছে। খুনের পরিকল্পনার পর খুনির পক্ষে সেখানে আলিকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় এমন সম্ভাবনা রয়েছে। তবে বচসার কারণে হঠাৎ আঘাত করা হয় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যায় বন্দিদের গণনার সময় পর্যন্ত কী কী ঘটেছিল, তার ধারাবাহিক ছবি তৈরি করাই এখন পুলিশের প্রধান লক্ষ্য। সন্ধ্যার গণনার সময়ই মহম্মদ আলির অনুপস্থিতি নজরে আসে। এন্টালির মাদক মামলায় গ্রেপ্তার হয়ে প্রেসিডেন্সি জেলে আসার আগেও মহম্মদ আলি রেল পুলিশের মামলায় জেলবন্দি হয়ে দীর্ঘদিন ছিল। ফলে এই জেলটি তার খুবই পরিচিত। তদন্তে তার পুরনো সহবন্দি কারা ছিল, সেটা জানার চেষ্টা করে খুনিকে ধরার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language