Hashtagintro

গোপালকে কেক-বিস্কুট দিচ্ছেন, মাখন-মিছরি না দিয়ে সংসারের ক্ষতি করছেন না তো?

শ্রীকৃষ্ণের বাল্য রূপ ছোট্ট গোপাল। হিন্দু ধর্মাবলম্বী প্রায় সকলের বাড়িতেই গোপাল থাকে। বাড়ির ছোট্ট সন্তানের জন্য তিনবেলা খাবারদাবার খেতে দেওয়া হয়। ঘুম পাড়ানো, ঘুম ভাঙানোও হয় তাঁর। আবার আবদার করে নানা খাবারও দেওয়া হয় গোপালকে। মাখন, মিছরি গোপালের বড়ই প্রিয়। কেউ কেউ আবার তাঁকে বাজার থেকে কিনে আনা কেক, বিস্কুট খেতে দেওয়া হয়। জেনে নিন কী বলছে বাস্তুশাস্ত্র।

Gopal-9

শাস্ত্র বলছে, গোপালকে সাত্ত্বিক খাবার নিবেদন করাই শ্রেয়। কেউ কেউ অবশ্য বাড়িতে থাকা গোপালকে চা, বিস্কুট, কেক, স্ন্যাকস জাতীয় খাবার দেন। শাস্ত্রজ্ঞদের মতে, এই সমস্ত খাবার না দেওয়াই ভালো। কারণ, কীভাবে তৈরি হচ্ছে। কী কী উপাদান তাতে দেওয়া হয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের জানা নয়। আবার কেক, বিস্কুটে অনেক সময় তামসিক উপাদান মেশানো থাকে। সেক্ষেত্রে কেক, বিস্কুট দেওয়া হলে সংসারের ক্ষতি হতে পারে। ইতিবাচক শক্তির পরিবর্তে নেতিবাচকতায় ভরে উঠতে পারে সংসার। গোপাল সেবা করে পুণ্য লাভ করা সম্ভব হবে না।

Gopal-8

মাখন, মিছরি, দুধ, দই, রাবড়ি গোপালের বড় প্রিয়। ক্ষীর, প্যাড়া, বেসনের লাড্ডু, মতিচুরের লাড্ডু, মালপোয়া, পঞ্জিরিও ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। ফলের মধ্যে কলা, আপেল, আঙুর ও বেদানা দিতে পারেন। আমন্ড, কিশমিশও দিতে পারেন।

গোপালকে ভোগ নিবেদনের আগে কিছু নিয়ম মানা জরুরি:

  • শাস্ত্রমতে গোপালের নাম করে কিনে আনা কোনও খাবার তাঁকেই দিতে হবে। তারপরই পরিবারের লোকজনকে প্রসাদ হিসাবে নিবেদন করুন।
  • অবশ্যই স্নান সেরে গোপালের ভোগ রান্না করা উচিত।
  • শুদ্ধবস্ত্র পরতে ভুলবেন না। সেক্ষেত্রে কালো রঙের পোশাক না পরাই ভালো।
  • বাইরে থেকে কিনে আনা খাবার গোপালকে নিবেদন না করাই ভালো।
  • বাইরে থেকে কেনা খাবার গোপালকে নিবেদন করলে প্যাকেটের উপরে লেখা উপাদান পড়ে দেখে নিন।

Gopal-4

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language