Hashtagintro

শাঁখের করাত! ‘ডিলিমিটেশন বিলে ভোট দেবেন’, ‘চিফ হুইপ’ কাকলির কড়া চিঠিতে বিপাকে অভিষেক

‘শাঁখের করাত’ বোধহয় একেই বলে। ‘আসন পুনর্বিন্যাস বিল’ আটকাতে বিরোধী নেতাদের দোরে দোরে ঘুরছেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে এই বিলে ভোট দিতে অভিষেককেই কড়া চিঠি পাঠালেন লোকসভায় তৃণমূলের ‘মুখ্য সচেতক’ বা ‘চিফ হুইপ’ কাকলি ঘোষদস্তিদার। নিয়ম মেনেই এই হুইপ জারি করা হয়েছে। যা অমান্য করলে আইনি জটিলতায় পড়তে পারেন অভিষেক। সবমিলিয়ে বলার অপেক্ষা রাখে না কাকলির চিঠিতে উভয়সংকটে পড়লেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের পাশাপাশি তৃণমূলের ২৭ জন সাংসদের উদ্দেশে হুইপ জারি করেছেন কাকলি।

কাকলির জারি করা হুইপে অভিষেকের উদ্দেশে বলা হয়েছে, ‘৩০ নভেম্বর অর্থাৎ সোমবার সকাল ১১টা থেকে এবং ১ ডিসেম্বর মঙ্গলবার কাল ১১টা থেকে লোকসভায় উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে। ডিলিমিটেশন (সেকেন্ড) বিল, ২০২৬-এর উপর ভোট শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সভায় থাকতে হবে। বিলগুলি বিবেচনা ও পাশ করানোর জন্য ভোটাভুটিতে অংশ নিতে হবে। এবং অবশ্যই সেগুলির পক্ষে ভোট দিতে হবে। সবশেষে বলা হয়েছে, মুখ্য সচেতকের এই নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে।’

তৃণমূলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদারের জারি করা হুইপ।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language