অসমের সমাজকর্মী সঞ্জয় ঘোষ হত্যাকাণ্ডে প্রায় তিন দশক পর ন্যায়বিচার পেল মৃতের পরিবার। ১৯৯৭ সালে অসমের মাজুলিতে সঞ্জয়কে খুনের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ‘উলফা’র নেতা ফটিক হাতিমতাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে গুয়াহাটির বিশেষ সিবিআই আদালত। গত ২০ নভেম্বর আদালত তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
১৯৯৭ সালের ৪ জুলাই মাজুলিতে নদী ভাঙন রোধ ও গ্রামোন্নয়নের কাজ করছিলেন সঞ্জয় ঘোষ। তিনি ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন আভার্ড-এনই-র সচিব। সেদিন মাখেলিগাঁও থেকে তাঁকে ও তাঁর স্থানীয় সহযোগী চন্দন দলেকে অপহরণ করে সশস্ত্র উলফা জঙ্গিরা। চন্দন পরে পালিয়ে আসতে পারলেও ফেরেননি সঞ্জয়। অপহরণের এক মাস পর উলফা দাবি করে, অপহরণের রাতেই সঞ্জয়কে খুন করে তাঁর দেহ ব্রহ্মপুত্রে ফেলে দেওয়া হয়েছিল। তাঁর দেহ আর কখনও উদ্ধার হয়নি। সিবিআই তদন্তে জানা যায়, অপহরণের রাতেই নৌকায় করে নিয়ে গিয়ে তাঁকে খুন করা হয়।
১৯৯৭ সালের ৪ জুলাই মাজুলিতে নদী ভাঙন রোধ ও গ্রামোন্নয়নের কাজ করছিলেন সঞ্জয় ঘোষ। সেদিন মাখেলিগাঁও থেকে তাঁকে ও তাঁর স্থানীয় সহযোগী চন্দন দলেকে অপহরণ করে সশস্ত্র উলফা জঙ্গিরা।
মামলার তদন্তে নেমে ১৯৯৯ সালে সঞ্জয় খুনে চার্জশিট পেশ করে সিবিআই। তাতে উলফা প্রধান পরেশ বড়ুয়া-সহ ১১ জনকে অপরাধী চিহ্নিত করা হয়। এই তালিকাতেই ছিল ফটিকের নাম। ২০১১সালের নভেম্বর মাসে গ্রেপ্তার করা হয় তাঁকে। ফটিকের বিরুদ্ধে একাধিক ধারায় দায়ের হপ্য মামলা। ভারতীয় দণ্ডবিধির ৩৬৪ ধারা (খুনের উদ্দেশ্যে অপহরণ) এবং ৩৪ ধারা (সাধারণ উদ্দেশ্য সিদ্ধির জন্য অপরাধ)-র আওতায় তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে গুয়াহাটির বিশেষ সিবিআই আদালত। গত ২০ নভেম্বর আদালত তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। অবশেষে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
উল্লেখ্য, এই মামলা অসমের জঙ্গি আন্দোলনের সময়ে সাধারণ নাগরিকদের অপহরণ ও হত্যার অন্যতম আলোচিত ঘটনা হিসেবে পরিচিত। রায়ের পর উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া বলেন, ফটিক হাতিমতা নির্দোষ। তবে আদালতের রায় নিয়ে মন্তব্য করা উচিত হবে না।
