Hashtagintro

‘আইন না জেনেই বাহুবলীর মতো আচরণ…’, বিহারের বিচারককে সুপ্রিম ভর্ৎসনা

সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছেন বিহারের নিম্ন আদালতের এক বিচারক। তাঁকে ‘বাহুবলী’ বলে উল্লেখ করে তাঁর আইনের প্রাথমিক জ্ঞান নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারপতি জয়মাল্য বাগচী।

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ‘ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট’ তথা এফআইআর দায়ের না করার অভিযোগে একজন পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেন জরিমানা করেছিলেন ওই বিচারক। সেই প্রসঙ্গ তুলে তাঁকে ধমক দেয় প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। ওই পুলিশ কর্মকর্তার দায়ের করা একটি আবেদনের শুনানিকালে, সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের বিচারকের আইনের প্রাথমিক জ্ঞান এবং এজলাসে তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তোলে। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আইন সম্পর্কে আপনার ধারণা সত্যিই অত্যন্ত হতাশাজনক। আপনি যে আক্রমণাত্মক ভঙ্গিতে কাজ করেছেন, অর্থাৎ পুলিশ সুপারকে তলব করে একই দিনে তাঁকে দোষী সাব্যস্ত করেছেন তা উদ্বেগজনক।” সেই সঙ্গেই বেঞ্চ আবেদনকারীর আইনজীবীকে নির্দেশ দেয় যে, তিনি যেন তাঁর মক্কেলকে ‘বাহুবলী’র মতো আচরণ করা থেকে বিরত থাকতে বলেন। 

উল্লেখ্য, এই বিতর্কের সূত্রপাত হয় একটি ঘটনায় নিম্ন আদালত এফআইআর দায়ের করার নির্দেশ দিলে। কিন্তু পুলিশ কর্মকর্তা তা না করায়, বিচারক বিষয়টিকে আদালতের অবমাননা বা আদালতের সামনে সংঘটিত অপরাধ হিসেবে গণ্য করেন এবং ওই কর্মকর্তার বিরুদ্ধে সাজা দানের পাশাপাশি জরিমানাও ধার্য করেন।

দায়রা আদালতের এই কার্যপদ্ধতি খতিয়ে দেখার পর, সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের বিচারককে প্রশ্ন করেন যে, তিনি আদৌ তাঁর আইনি এক্তিয়ারের মধ্যে থেকে কাজ করেছেন কি না। শীর্ষ আদালত জানতে চায়, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারকে নিজের এজলাসে তলব করা, তাঁদের অনুপস্থিতিকে ‘আদালতের সামনে সংঘটিত অপরাধ’ হিসেবে গণ্য করা এবং সেই ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ওই ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করে একই দিনে সাজা দেওয়া, এসব কি আদৌ তাঁর ক্ষমতার আওতাভুক্ত ছিল।

Source: Sangbad Pratidin Education (Bengali)

Read full article on Sangbad Pratidin Education (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language