Hashtagintro

‘বোরখা পরি না তবে একসঙ্গে তিনটিও পরতে পারব’, কেন এমন মন্তব্য ‘নাস্তিক’ শাবানার?

হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি। বড় পর্দায় তাঁর উপস্থিতি যেমন দর্শককে মুগ্ধ করে, ঠিক তেমনই স্পষ্ট বক্তা হিসেবেও একটা স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। বিভিন্ন ইস্যুতে নিজের মত ব্যক্ত করেন। পরিবর্তে কটাক্ষেরও শিকার হন অভিনেত্রী। তবুও নিজেকে দমিয়ে রাখতে নারাজ শাবানা। ধর্মীয় গোঁড়ামি থেকেও বরাবর নিজেকে দূরে রেখেছেন। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে শাবানা আজমি, চিত্রনাট্যকার জাভেদ আখতারের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হয়েছেন। মুসলিম পরিবারে জন্ম থেকে বিয়ে, তবুও বোরখা বা হিজাব পরার বাধ্যবাধকতা মানতে নারাজ শাবানা আজমি। সম্প্রতি একটি পডকাস্টে উপস্থিত হয়ে ইসলাম ধর্মের সংবেদনশীল বিষয় হিজাব ও বোরখা পরার প্রথা নিয়ে মত প্রকাশ করেন। বলা ভালো নিজের যুক্তি সকলের কাছে তুলে ধরলেন বর্ষীয়ান অভিনেত্রী।

ধর্ম, নারী স্বাধীনতা এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন শাবানা আজমি। তাঁর মতে, হিজাব বা বোরখা পরার বিষয়টি নিয়ে কাউকে জোর করা উচিত নয়। তেমনই কেউ যদি স্বইচ্ছায় পরিধান করেন তাঁকেও বাধা দেওয়া ঠিক নয়। বোরখা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে শাবানা সাফ জানান, ধর্মীয় রীতিনীতি বিশেষভাবে অনুসরণ করেন না। তবে সাংস্কৃতিকভাবে নিজেকে মুসলিম বলেই স্বীকৃতি দেন। শাবানার যুক্তি, কোরানে কোথাও নারীদের বোরখা পরা বাধ্যতামূলক উল্লেখ করা হয়নি। বরং সেখানে শালীনতা বজায় রাখার কথাই বলা হয়েছে। আর এই শালীনতার নিয়ম শুধু নারীদের জন্য নয়, পুরুষদের ক্ষেত্রেও সমানভাবে প্রাসঙ্গিক।

‘শাবানা আজমি।

শাবানার বক্তব্য, ধর্মের নামে অনেকেই ভুল তথ্য প্রচার করছেন এবং ধর্মীয় বিষয়গুলিকে নিজেদের স্বার্থে ব্যাখ্যা করা হচ্ছে। বোরখা পরার স্বাধীনতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে শাবানা বলেন, “আমি বোরখা পরি না। কিন্তু কেউ যদি আমাকে এসে বলেন যে আমি বোরখা পরতে পারি না, তাহলে একসঙ্গে তিনটি বোরখা পরে দেখিয়ে দেব। আমাকে জোর করার তুমি কে? তবে ধর্মনিরপেক্ষতার আড়ালে মৌলবাদ ছড়ানোও মেনে নেওয়া যায় না।”

Source: Sangbad Pratidin Education (Bengali)

Read full article on Sangbad Pratidin Education (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language