Hashtagintro

ছক ভেঙে মার্চে ফের নয়া ফোন আনছে অ্যাপল! জেনে নিন প্রি-বুকিংয়ের দিনক্ষণ

প্রতিবছরই সেপ্টেম্বরে নতুন সিরিজ লঞ্চ করে অ্যাপল। চলতি বছরে বাজারে এসেছে ১৮ সিরিজ। তবে এবছর সেই সিরিজে মিসিং ছিল একটি ফোন। তা হল iPhone 18। এবার এসেছিল iPhone 18 Pro, iPhone 18 Pro Max ও আইফোন ডুও। স্বাভাবিকভাবেই সকলেই ভেবেছিলেন, iPhone 18 বোধ হয় আসবে না। কিন্তু গেজেটপ্রেমীদের জন্য নতুন বছরে আসতে চলেছে চমক।

কিন্তু অ্যাপল কেন আইফোন ১৮ লঞ্চে এতটা দেরি করছে? এর নেপথ্যে একটি কারণ হতে পারে অ্যাপল প্রিমিয়াম ডিভাইসগুলিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদন বলছে, চলতি বছরের শেষ পর্যন্ত iPhone 18 প্রো মডেল এবং iPhone Duo-এর উপর ফোকাস করছে সংস্থা। তবে, অ্যাপল তাদের সাশ্রয়ী মডেলগুলোকে খুব বেশি সময় অপেক্ষায় রাখতে পারবে না। সাধারণত আইফোনের পুরো লাইনআপের বিক্রির ৩০ শতাংশেরও বেশি আসে স্ট্যান্ডার্ড আইফোন থেকে। তাই, এই মডেলই ২০২৭ সালের শুরুর দিকে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

জানা যাচ্ছে, উৎপাদন যদি সময়সূচী অনুযায়ী চলে, তবে অ্যাপল ১ মার্চ নাগাদ নতুন ফোনগুলোর কথা ঘোষণা করতে পারে। ৫ মার্চ থেকে প্রি-অর্ডার শুরু হতে পারে বলেই খবর। ১২ মার্চ থেকে মিলতে পারে বাজারে। উল্লেখ্য, এবছরে বাজারে আসা আইফোন ১৮ প্রো-তে রয়েছে এ২০ চিপসেট। ডিসপ্লে সাইজ ৬.৩ ইঞ্চি। রয়েছে ভ্যারিয়েবল অ্যাপারচার-সহ একটি ৪৮ মেগা পিক্সেল ফিউশন প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা ইউনিটে রয়েছে একটি ৪৮ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি ৪৮ মেগা পিক্সেল ২x টেলিফটো লেন্স। ফ্রন্ট ক্যামেরা ১৮ মেগা পিক্সেল। একবার চার্জ দিলে আইফোন ১৮ প্রো-তে ৩৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখতে পাবেন। সংস্থার দাবি, মাত্র পনেরো মিনিট চার্জ দিলেই টানা ৬ ঘণ্টা ভিডিও দেখা যায়। অ্যাপেলর দাবি, এর পারফরম্যান্স আগের মডেলগুলোর তুলনায় ৪০% পর্যন্ত উন্নত হয়েছে। অ্যাপলের একটা বড় সমস্যা হিটিং। সেই কথা মাথায় রেখে কুলিং সিস্টেমও আপগ্রেড করেছে সংস্থা।

Source: Sangbad Pratidin Education (Bengali)

Read full article on Sangbad Pratidin Education (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language