Hashtagintro

আদিবাসীদের সঙ্গে নাচ মুখ্যমন্ত্রীর, মমতা জমানার বঞ্চনার কথা মনে করিয়ে উন্নয়নের আশ্বাস শুভেন্দুর

মমতা জমানায় সব প্রকল্প, সুবিধা থেকে বঞ্চিত হয়েছে আদিবাসীরা। রাজ্যে পরিবর্তন না হলে এখনও বঞ্চিত হতেন তাঁরা। পালাবদলের জেরে আদিবাসীদের জীবনের মান উন্নয়নের জন্য একের পর এক কাজ করছে নতুন সরকার। বুধবার জনজাতি গৌরব দিবসে আলিপুরদুয়ারের কুমারগ্রামে আয়োজিত জনসভা থেকে একথাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বক্তব্য শেষে আদিবাসীদের সঙ্গে গানের তালে নাচতেও দেখা যায় তাঁকে। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিকও।

বুধবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তী। এই উপলক্ষে কুমারগ্রামের সভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “আদিবাসীদের প্রতি বঞ্চনা হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাননি। রাজ্যে পরিবর্তন না হলে সরকারি প্রকল্প থেকে এখনও আদিবাসীরা বঞ্চিত হতেন। বর্তমানে আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করা হয়েছে। আদিবাসীদের জন্য অনেক কাজ হয়েছে। সরকারি প্রকল্প থেকে আর বঞ্চিত হবেন না তাঁরা।” আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করে তাঁদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সব ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিল করা হবে। যোগ্যারাই শুধু আবাসের সুবিধা পাবেন। প্রতিশ্রুতি দিয়েও আগের সরকার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। এবার আর তা হবে না। তিনি জানান, জঙ্গলে জমির পাট্টা দেওয়ার কাজ করেছে নতুন সরকার।

মুখ্যমন্ত্রী এদিন সভা থেকে অভিযোগ করেন, সাংসদ খগেন মুর্মুর উপর তৃণমূলের গুন্ডারা আক্রমণ চালিয়েছিল। সেই মামলার ফাইল পুনরায় খোলার নির্দেশ দেন তিনি। এর জন্য আইজি উত্তরবঙ্গকে পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “কাউকে ছাড়া হবে না। সবাইকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন।”

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language