কাকের মাংস কাক খায় না, সাপের মাংস কি সাপ খায়? মধ্যপ্রদেশের অনুপপুর প্রশাসনিক জেলার জমুড়ী গ্রামের কৃষিখেত আশ্চর্য দৃশ্যের সাক্ষী হলেন স্থানীয় বাসিন্দারা। চোখের সামনে একটি দৈত্যাকার অজগর গিলে খায় আরেকটি বিরাট অজগরকে। এই ভয়াল দৃশ্য দেখে চমকে যান গ্রামবাসীরা। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
Anuppur – A rare case of python-on-python predation caused widespread astonishment in Patparha Tola of Jamudi village under the Anuppur district of Madhya Pradesh, where local farm laborers witnessed a 10-foot massive python preying on and fully swallowing an 8-foot python. The extraordinary sight unfolded in a flooded paddy field while agricultural workers were performing routine field labor. Realizing the danger and rare nature of the event, the farm owner immediately alerted local wildlife and snake rescue personnel.
— NextMinute News (@nextminutenews7) October 27, 2026
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি অজগরের একটি ছিল ১০ ফুট লম্বা, অন্যটি ৮ ফুট দীর্ঘ। গ্রামবাসীদের চোখের সামনে ১০ ফুটের সাপটি ৮ ফুটের সাপটিকে গিলে খেয়ে ফেলে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, খানিক দূরেই ভয়ে ভয়ে স্থানীয়রা লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন। রাক্ষুসে কাণ্ড দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বিশেষজ্ঞদের। তাঁরা এসে ১০ ফুটের সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।
তার আগেই ঘটে আজব কাণ্ড। বড় সাপটি বিরাট হাঁ করে ছোট সাপটিকে ধীরে ধীরে উগরে দেয়। ততক্ষণে ছোট চেহারার অজগরটির মৃত্যু হয়েছে। জীবিত বড় অজগরটিকে পেশাদাররা উদ্ধার করে নিয়ে যান। চমকে দেওয়া এই ভিডিও ধরা পড়েছে ‘নেক্সটমিনিটনিউজ৭’ নামের এক্স হ্যান্ডল থেকে। দ্রুত যা ভাইরাল হয়। লাইক কমেন্টের বন্য বয়ে যায়। অধিকাংশ নেটাগরিক জানিয়েছেন, এমন আজব দৃশ্যে জীবনে দেখেননি।
