Hashtagintro

কুণালের বাড়িতে পুলিশ, বিধায়কের ফেসবুক পোস্ট নিয়ে মামলা, ৪ দিনের মধ্যে হাজিরার নির্দেশ

কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে পুলিশ। বিজয়া দশমীর দিন ফেসবুকে বিসর্জন সংক্রান্ত একটি পোস্টকে কেন্দ্র করে বিতর্কের জেরে মঙ্গলবার তাঁর বাড়িতে আসেন হাওড়া পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন নারকেলডাঙা থানার পুলিশকর্মীরাও। পুলিশ সূত্রে খবর, কুণালকে হাজিরার নোটিস ধরিয়েছে পুলিশ। আগামী ৪ দিনের মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সময়মতো হাজিরা না দিলে গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছে পুলিশ। 

জানা গিয়েছে, গত বিজয়া দশমীর দিন হাওড়ার বাজে কদমতলা ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি ঘটনায় আপত্তি জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন কুণাল। সেই পোস্ট ঘিরেই শুরু হয় বিতর্ক। ওই পোস্টের প্রেক্ষিতেই কুণালের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। মামলাটির তদন্তে নামে হাওড়া পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। তদন্তের অংশ হিসেবেই মঙ্গলবার কুণালের বাড়িতে যান তাঁরা। সঙ্গে ছিলেন নারকেলডাঙা থানার পুলিশকর্মীরাও।

কুণালের সুকিয়া স্ট্রিটের বাড়িতে গিয়ে বিধায়ককে এই মামলা সংক্রান্ত হাজিরার নোটিস দেয় পুলিশ। তাঁকে আগামী ৪ দিনের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সময়মতো হাজিরা না দিলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এবিষয়ে কুণাল ঘোষ বলেন, “আমার একটি পোস্ট নিয়ে আপত্তি রয়েছে। কিন্তু আমি কোনও আপত্তিকর পোস্ট করিনি। কোনও ভুল করলে ক্ষমা চাইতে আপত্তি নেই। কিন্তু এক্ষেত্রে আমি কোনও ভুল করিনি।” পোস্টটি তিনি ডিলিটও করেননি বলে জানিয়েছেন। 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language