Hashtagintro

বাংলার মেয়েরা ‘ব্রাত্য’, বৈভবের মতো মহিলা আইপিএলেও চমক ১৫-র কিশোরীর

পুরুষদের আইপিএলে হইচই ফেলে দিয়েছিল বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সে নিলাম থেকে তাকে কিনেছিল রাজস্থান রয়্যালস। এবার সেই একইরকম নজির গড়ল উমা কাষভি। মহিলাদের প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসাবে দল পেল সে। ইতিমধ্যেই ক্রিকেটমহলে হইচই ফেলে দিয়েছে এই অলরাউন্ডার। তবে বুধবারের নিলামে দল পেলেন না বাংলার চার কন্যা।

বুধবার ডব্লিউপিএলের নিলামে নাম লিখিয়েছিলেন ৬৭ জন ক্রিকেটার। শেষ পর্যন্ত তাঁদের মধ্যে ২৫ জন দল পেয়েছেন। তবে একজনের দরই কোটির ঘর পেরিয়েছে, তিনি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সোফি মোলিনা। ১ কোটি ১০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। দ্বিতীয় সর্বোচ্চ দর পেয়েছেন কিরণ নভগির। ৭৫ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে বাকি ক্রিকেটারদের কেউই ৫০ লক্ষের গণ্ডি পেরননি। এদিনের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলার চার ক্রিকেটার সুজাতা দে, বিদিশা দে, তিতাস সাধু এবং সাইকা ইশাক। তাঁরা কেউই দল পাননি।

যদিও বুধবারের নিলামের পর আলোচনার শীর্ষে উঠে এসেছ কর্নাটকের কাষভি কাণ্ডিকুপ্পা। ক্রিকেটমহলে তার পরিচিতি অবশ্য উমা কাষভি নামে। বুধবার তাকে ১০ লক্ষ টাকায় কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তার বয়স মাত্র ১৫ বছর। কিন্তু ব্যাটে-বলে ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বোলিংও করে উমা। কয়েকমাস আগে অনূর্ধ্ব ১৫ কিশোরীদের টুর্নামেন্টে পাঁচশোর বেশি রান করার পর সকলের নজর কেড়ে নেয় উমা।

ওই টুর্নামেন্টে তিনটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেছিল ১৫ বছর বয়সি উমা। কর্নাটকের বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় ইতিমধ্যেই ১৩ হাজারের বেশি রান করে ফেলেছে সে। মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপজয়ী দলেও ছিল উমা। অনূর্ধ্ব ১৫ দলকে জাতীয় স্তরের ক্রিকেটে নেতৃত্বও দিয়েছে। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন যাত্রা শুরু এই কিশোরীর।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language