Hashtagintro

‘দিওয়ালিতে বাজি পোড়ানো অসভ্যগুলিকে জেলে ভরুন’, ফুঁসছেন উরফি জাভেদ, ‘বাতাসের বিষে’ উদ্বিগ্ন ভূমি

আলোর উৎসবে চারপাশ ঝলমলে হয়ে উঠলেও বাতাসে মেশে একরাশ বিষাক্ত ধোঁয়া। দীপাবলিতে আতশবাজির শব্দ আর আলোর ঝলকানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বায়ুদূষণও। বাজি পোড়ানোর ফলে বাতাসে ছড়িয়ে পড়ে সূক্ষ্ম ধূলিকণা, বিষাক্ত গ্যাস এবং নানা ক্ষতিকর রাসায়নিক। সেই প্রেক্ষিতেই দিওয়ালির প্রাক্কালে বাজি না পোড়ানোর আবেদন জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিয়া মির্জা। সেই একই আর্জি জানানোয় কটাক্ষের শিকার হতে হয়েছে আলিয়া ভাটের মা সোনি রাজদানকেও। এবার দিওয়ালির পরদিন বায়ুদূষণের মাত্রা দেখে ফুঁসে উঠলেন উরফি জাভেদ। উদ্বেগ প্রকাশ ভূমি পেড়নেকরেরও।

“কী অবস্থা করে রেখেছে এই অশিক্ষিতগুলো!…”

দিওয়ালির পর দেশের বিভিন্ন শহরে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায়, যাঁরা বাজি ফাটাচ্ছেন তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন উরফি জাভেদ। সোশাল পাড়ায় ক্ষোভপ্রকাশ করে ইনফ্লুয়েন্সারের মন্তব্য, “যারা বাজি ফাটাচ্ছে, তাদের সকলের জেলে যাওয়া উচিত! এটাই শেষ কথা, ব্যস! কী অবস্থা করে রেখেছে এই অশিক্ষিতগুলো!” নিষেধাজ্ঞা সত্ত্বেও বাজি ফাটানো এবং দিল্লিতে বায়ুর গুণমান ক্রমাগত খারাপ হওয়া প্রসঙ্গেই উরফি গর্জে উঠেছেন।

“প্রতি বছর উৎসবের পাশাপাশি একটি এহেন চেনাপরিচিত ‘পরিণতি’ও ফিরে ফিরে আসে- দূষিত বাতাস, বাজির বর্জ্য, অতিরিক্ত শব্দ আর আতঙ্কিত প্রাণীকুল।….”

উল্লেখ্য, দিওয়ালিতে দেদার আতশবাজি পোড়ানোয় খারাপতর হচ্ছে দিল্লির বাতাস। দিনের গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৩৭৬। ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছে গোটা শহর। ব্যাপকভাবে কমে গিয়েছে দৃশ্যমানতাও। এমতাবস্থায় নাগরিকদের স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করেছেন ভূমি পেড়নেকড়ও। অভিনেত্রীর কথায়, “দিওয়ালি হল আলোর উৎসব। ভালোবাসা, পরিবার এবং নতুন শুরুর উৎসব। কিন্তু প্রতি বছর উৎসবের পাশাপাশি একটি এহেন চেনাপরিচিত ‘পরিণতি’ও ফিরে ফিরে আসে- দূষিত বাতাস, বাজির বর্জ্য, অতিরিক্ত শব্দ আর আতঙ্কিত প্রাণীকুল। বাজি পোড়ানোর ফলে সূক্ষ্ম ধূলিকণা এবং অন্যান্য বিষাক্ত পদার্থ বাতাসে মিশে যায়, যা এমনিতেই বায়ুর গুণমানকে আরও খারাপ করে তোলে। আর এই দূষণের প্রভাব কিন্তু সবার উপর সমানভাবে পড়ে না- শিশু, বয়স্ক ব্যক্তি, শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত মানুষ এবং প্রাণীরা এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়।” ভূমি পেড়নেকরের এহেন মন্তব্যকে সায় জানিয়েছেন অনেকেই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhumi Satish Pednekkar (@bhumisatishpednekkar)

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language