Hashtagintro

দুর্যোগের মেঘ কাটিয়ে সোমবার বুড়িমার নিরঞ্জন, রবিতে চন্দননগরে কখন দেখতে পাবেন শোভাযাত্রা?

আকভানের দাপটে বঙ্গে ঘনিয়েছিল দুর্যোগের কালো মেঘ। লাগাতার দু’দিন ধরে চলেছে নাগাড়ে বৃষ্টি। যার জেরে দশমীতে কৃষ্ণনগর ও চন্দননগরে প্রতিমা নিরঞ্জন পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সরকারি নির্দেশিকা মেনে, রবিবারই চন্দননগরে ও সোমবার কৃষ্ণনগরে বুড়িমার বিসর্জন হবে। নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যা ৬ টা থেকে নিরঞ্জন শোভাযাত্রা শুরু হয়ে চলবে রাতভর, তারপর হবে একে একে নদীঘাটের দিকে এগিয়ে যাবে প্রতিমা। মোট ৬৮ টি বারোয়ারী তাদের প্রতিমা এবং আলোকস্বজ্জা নিয়ে এই নিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। মোট ২৪৫ টি ট্রাক থাকবে এই নিরঞ্জন শোভাযাত্রায়। যে সমস্ত বারোয়ারিগুলি নিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করবে না, তাদের জগদ্ধাত্রী প্রতিমা রবিবার নিরঞ্জন শোভাযাত্রা শুরু হওয়ার আগে পর্যন্ত বিসর্জন হবে। বিশ্ববিখ্যাত আলোকসজ্জা দেখার জন্য চন্দননগরে দর্শনার্থীদের ঢল নামে, রবিবার স্বাভাবিকভাবেই চন্দননগরের রাস্তায় যানজটের আশঙ্কায় আগাম প্রস্তুত পুলিশ-প্রশাসনও। এদিন গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় দেখা গেল চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহকে।

আগামী সোমবার রাতে জলঙ্গীতে নিরঞ্জন হবে কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমার। একই দিনে শহরের আরও একাধিক বারোয়ারি পুজোর প্রতিমাও নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেবে।

অন্যদিকে, বৃষ্টির বাধা কাটিয়ে সোমবার রাতে কৃষ্ণনগরে চাষাপাড়া বুড়িমার বিসর্জন, একই দিনে নিরঞ্জন ছোটমা সহ একাধিক বারোয়ারির প্রতিমার। প্রতিকূল আবহাওয়ার কারণে সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হয়েছিল নিরঞ্জন প্রক্রিয়া। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী সোমবার রাতে জলঙ্গীতে নিরঞ্জন হবে কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমার। একই দিনে শহরের আরও একাধিক বারোয়ারি পুজোর প্রতিমাও নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেবে। সাধারণত পুজো শেষ হওয়ার পরের দিন থেকেই শহরের বিভিন্ন বারোয়ারির প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি শুরু হয়। কিন্তু এবার বৃষ্টির কারণে সেই চেনা ছবিতে ছেদ পড়ে। নিরাপত্তা ও পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে দিতে হয় প্রতিমা নিরঞ্জনের কর্মসূচি।

চাষাপাড়া বারোয়ারি পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেবেন বুড়িমা।

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম প্রধান আকর্ষণ বুড়িমার নিরঞ্জন দেখতে প্রতি বছরই শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমান। চাষাপাড়া বারোয়ারি পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেবেন বুড়িমা। পুজো কমিটির যুগ্ম সম্পাদক অর্ণব গাঙ্গুলি জানান, অন্যান্য বছরের মতো এবারও সমস্ত চিরাচরিত নিয়ম ও রীতি মেনেই সম্পন্ন হবে নিরঞ্জন পর্ব। প্রথমে বেহারাদের কাঁধে চেপে বুড়িমা যাত্রা করবেন রাজবাড়ির উদ্দেশ্যে। সেখানে নির্দিষ্ট প্রদক্ষিণ পর্ব সম্পন্ন হওয়ার পর প্রতিমাকে নিয়ে যাওয়া হবে জলঙ্গী নদীর ঘাটে। সেখানেই সমস্ত প্রথা মেনে সম্পন্ন হবে নিরঞ্জন। আবহাওয়ার কারণে নিরঞ্জন পিছিয়ে গেলেও ঐতিহ্য ও রীতিনীতির ক্ষেত্রে কোনও পরিবর্তন করতে চায় না পুজো কমিটি।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language