Hashtagintro

ন্যানো-ক্ষতে প্রলেপ! সিঙ্গুরে গড়াবে ভারী ট্রাকের চাকা, দ্রুত কাজ শুরুর ঘোষণা সুকান্তর

কৃষি বনাম শিল্পের লড়াইয়ে পিছু হটতে হয়েছিল শিল্পকে। সিঙ্গুরে ন্যানো কারখানা করতে এসেও তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলনে চলে গিয়েছিল টাটা সংস্থা। প্রায় দু’দশক পেরিয়ে এখনও সিঙ্গুরের সেসব জমি আলোর মুখ দেখতে পায়নি। বহুফসলি জমি এখন বন্ধ্যা। না শস্য ফলেছে, না শিল্প হয়েছে। কিন্তু এবার সেই ক্ষততে প্রলেপ পড়তে চলেছে। আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন, সিঙ্গুরে শিল্পের দরজা খুলবে। এবার তা নিশ্চিত করে দিলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার আইআইটি, খড়গপুরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে বেরিয়ে সিঙ্গুরে ভারী শিল্পের কথা বললেন তিনি।

সুকান্ত মজুমদার বলেন, ‘‘সেমিকন্ডাক্টর শিল্পে আজ তাইওয়ান যে জায়গায় আছে, সেখানে আমরাই থাকতে পারতাম। আগে এই অফার আমাদের কাছেই এসেছিল। কিন্তু তখনকার সরকার কম্পিউটারের বিরোধিতা করেছিল, ফলে সেমিকন্ডাক্টর শিল্পও হয়নি। পরবর্তী সময়ে তৃণমূল সরকারও শিল্প নিয়ে যতটা কথা বলেছে, কাজে কিছু করতে পারেনি। আমরা সিঙ্গুরে শিল্প আনতে চাই। আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন। আজ আমিও বলছি, সিঙ্গুরে অশোক লেল্যান্ড আসছে। তারা ট্রাক তৈরির কারখানা গড়বে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।”

এদিন খড়গপুরের অনু্ষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মোদি এতদিন বাংলায় শিল্প না হওয়ার কারণ হিসেবে দায়ী করেছেন লাল ঝান্ডা অর্থাৎ বাম শ্রমিক সংগঠনের লাগাতার হরতাল, ধর্মঘটকে। এনিয়ে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘‘সেমিকন্ডাক্টর শিল্পে আজ তাইওয়ান যে জায়গায় আছে, সেখানে আমরাই থাকতে পারতাম। আগে এই অফার আমাদের কাছেই এসেছিল। কিন্তু তখনকার সরকার কম্পিউটারের বিরোধিতা করেছিল, ফলে সেমিকন্ডাক্টর শিল্পও হয়নি। পরবর্তী সময়ে তৃণমূল সরকারও শিল্প নিয়ে যতটা কথা বলেছে, কাজে কিছু করতে পারেনি। আমরা সিঙ্গুরে শিল্প আনতে চাই। আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন। আজ আমিও বলছি, সিঙ্গুরে অশোক লেল্যান্ড আসছে। তারা ট্রাক তৈরির কারখানা গড়বে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।”

বুদ্ধদেব ভট্টাচার্যর শাসনকালে সিঙ্গুরে এক লাখি ন্যানো কারখানা নিয়ে আশা জেগেছিল। সরকারের তরফে কাজ শুরুর পথেই সেবার বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে শিল্পের সিদ্ধান্তকে স্বাগত জানালেও মমতাকে সামনে রেখে সিঙ্গুরবাসীও উলটো পথে হাঁটেন। কৃষিজমিতে শিল্প নয় বলে প্রতিরোধ গড়ে তোলেন। বাংলার রাজনৈতিক ইতিহাসে সেই সিঙ্গুর আন্দোলনের গুরুত্ব জানেন সবাই। পরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেও গত ১৫ বছরে শিল্পস্থাপনে উদ্যোগ নিলেও বাস্তবায়নে ব্যর্থ হন। এখন ফের রাজ্যে পালাবদল হয়েছে এবং শিল্পকে বড় ইস্যু করে এগোতে তৎপর আজকের বিজেপি সরকার। এবার তা নিয়ে আরও নিশ্চিত করলেন সুকান্ত মজুমদার।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language