বুধবার বিধানসভায় শোভনদেবের হাতে বিজয়ার মিষ্টিমুখ, বৃহস্পতি সকালেই কাজল শেখের নিরাপত্তা প্রত্যাহার। সন্ধেতেই কাজল শেখের নানুরের বাড়ি ঘিরে ফেলল পুলিশ। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, কাজলের দুই ভাইপো শেখ হুমায়ুন হোসেন ওরফে ফিলিপ এবং শেখ জাহাঙ্গির ওরফে লয়েডের বিরুদ্ধে একুশের ভোট পরবর্তী হিংসার মামলা ছিল। সেই মামলাতেই এদিন অভিযানে নামে নানুর থানার পুলিশ। প্রথমে বোলপুরের আরতি সংলগ্ন এলাকায় ফিলিপের বাড়ি বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয়। পরে পাপুড়ি গ্রামে কাজলর বাড়িতে তল্লাশি অভিযান। সূত্রের খবর, তাঁর বাড়ি থেকে ৭ এমএম আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে নানুর থানার পুলিশ। বর্তমানে হাসনের বিধায়ক কাজল শেখ কলকাতায় রয়েছেন। মিষ্টিমুখ বিতর্কে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে বর্তমানে রয়েছেন ডেমোক্রেটিক তৃণমূলের বিধায়ক। এই আবহেই পুলিশি ঘেরোটোপে কাজল শেখের বাড়ি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
