ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ট্রাইব্যুনাল নিয়ে সমস্যার অন্তনেই। তবে ক্ষতে প্রলেপ পড়ল বটে! ট্রাইব্যুনালে কাজ করা বিচারকদের আপত্তি মেনে প্যান কার্ড দিয়ে পোর্টালে লগইন করার কথা বলল কমিশন। সরকারি পরিচয়পত্র ও প্যান কার্ড দিয়ে লগইন করতে পারবেন বলে জানা গিয়েছে।
ট্রাইব্যুনালে কাজে নিযুক্ত বিচারপতিদের বলা হয় আধার কার্ড দিয়ে পোর্টালে লগইন করতে হবে। তাতে আপত্তি জানান বিচারকরা। গত ২৪ সেপ্টেম্বর রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিককে এই বিষয়ে চিঠি দিয়েছিলেন তাঁরা। আধিকারিককে চিঠি দেওয়ার পর থেকে পোর্টালে লগইন করেননি বিচারকরা। তাঁরা অফলাইনে কাজ করেছেন বলে জানা গিয়েছে। এবার সিইও দপ্তর জানাল, আধার নয়, কার্ড প্যান কার্ড লগইন করতে হবে।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন থাকার পর প্রায় ৩৭ লক্ষের বেশি ভোটারের নাম ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে।বেশিরভাগ ভোটার নিজেদের যোগ্য বলে দাবি করে ফের নাম তোলার আবেদন জানিয়ে আবেদন করেছেন। কবে সেই সব নাম নিষ্পত্তি হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। সামনে রয়েছে কলকাতা ও হাওড়া পুরনিগম-সহ বেশ কয়েকটি পুরসভার নির্বাচন। তার আগে ওই এলাকাগুলিতে ঝুলে থাকা ভোটারদের আবেদনের নিষ্পত্তি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
