কোভিড পরবর্তী অধ্যায়ে তেইশ সালে একা হাতে ধুঁকতে থাকা হিন্দি সিনেইন্ডাস্ট্রির বক্স অফিস চাঙ্গা করেছিলেন। বাদশার বুড়ো হাড়ের ভেলকিতে পিছু হঠতে বাধ্য হয়েছিল দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিও! বছর তিনেক পেরিয়ে এবার ছাব্বিশ সালের শীতের সিনেবাজার সরগরম করার হুঁশিয়ারি দিয়েছেন শাহরুখ খান। পোস্টার-ঝলকে প্রত্যাশার পারদ তো চড়িয়েইছেন। উপরন্তু জন্মদিনের রাতে ‘তু মিল যায়ে’ গানটি প্রকাশ্যে এনে চব্বিশ ঘণ্টায় ভারতীয় সিনেমার সবথেকে বেশি সংখ্যক ‘ভিউ’ কুড়িয়ে নতুন রেকর্ড গড়ে ফেলেছেন। এবার খবর, মুক্তির আগেই ৬৬৫ কোটি টাকার ব্যবসা করে ‘কিং’-এর ক্যাশবাক্স আগাম চাঙ্গা করে ফেলেছেন তিনি।
বলিউডের ইতিহাসে সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার অগ্রিম ব্যবসার দৌড়ে অনেকটাই এগিয়ে শাহরুখ খানের সিনেমা। যা দেশ-বিদেশে স্বত্ব ডিস্ট্রিবিউশন থেকে ওটিটি, স্যাটেলাইট চুক্তি এবং মিউজিক রাইটস বিক্রি করে এই বিপুল অঙ্কের আয় করেছে।
প্রেক্ষাগৃহের আলো দেখার আগেই কীভাবে এত বিপুল অঙ্কের ব্যবসা করল ‘কিং’? ‘স্যাকনিল্কে’র রিপোর্ট অনুযায়ী, বলিউডের ইতিহাসে সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার অগ্রিম ব্যবসার দৌড়ে অনেকটাই এগিয়ে শাহরুখ খানের সিনেমা। যা দেশ-বিদেশে স্বত্ব ডিস্ট্রিবিউশন থেকে ওটিটি, স্যাটেলাইট চুক্তি এবং মিউজিক রাইটস বিক্রি করে এই বিপুল অঙ্কের আয় করেছে। বলিউড মাধ্যম সূত্রে খবর, ৬৬৫ কোটির ব্যবসার একটা বড় অংশ এসেছে ‘কিং’য়ের থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন রাইটস থেকে। ‘ফারস ফিল্মস’ ১৭৫ কোটি টাকার বিনিময়ে শাহরুখের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর কাছ থেকে ‘কিং’য়ের স্বত্ব কিনেছে। বিদেশি মুদ্রায় যার বাজারদর দাঁড়াচ্ছে ১৮ মিলিয়ন ডলার। উল্লেখ্য, ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও ছবির বিদেশি স্বত্বের দাম ১০০ কোটির গণ্ডি টপকেছে। ফলত, এই চুক্তি নিঃসন্দেহে ভারতীয় সিনেদুনিয়ায় এক নজিরবিহীন ঘটনা।

বড়দিনে মুক্তি। তার সাত সপ্তাহ আগে দর্শক-অনুরাগীমহলে ‘কিং’ নিয়ে এহেন উন্মাদনা পরখ করে সিনেবাণিজ্য বিশ্লেষকদের দাবি, ‘এই সিনেমা বক্স অফিসে ধুরন্ধর-এর বাবা হতে চলেছে!’
অন্যদিকে ভারতে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা পেন মুরুধার সংস্থা ২৫০ কোটি টাকায় ছবির ভারতীয় থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন রাইটস কিনেছে। তবে ‘কিং’য়ের ব্যবসার বিজয়রথ এখানেই থামেনি। বাদশার সংলাপ ধার করে বলতে হলে- ‘পিকচার অভি বাকি হ্যায়’! নন-থিয়েট্রিক্যাল রাইটস বিক্রির ক্ষেত্রেও এগিয়ে ‘কিং’। বলিপাড়ায় ফিসফাস, ১৫০ কোটি টাকায় ছবির স্ট্রিমিং রাইটস কিনেছে নেটফ্লিক্স। পাশাপাশি স্যাটেলাইট রাইটস থেকে ২৫ কোটি টাকা এবং মিউজিক রাইটস থেকে ৬৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের বহু বহুপ্রতীক্ষিত এই ছবি। তবে নেটফ্লিক্স চুক্তি করেছে এক বিশেষ শর্তে। খবর, ছবির ওটিটি রাইটসের সঙ্গে যুক্ত রয়েছে ‘থিয়েট্রিক্যাল পারফরম্যান্স রাইডার’। অর্থাৎ প্রেক্ষাগৃহে ‘কিং’ কেমন ব্যবসা করবে, তার উপর নির্ভর করে স্ট্রিমিং রাইটসের চূড়ান্ত মূল্য পরিবর্তিত হতে পারে। আর এই যাবতীয় হিসেব মিলিয়েই মুক্তির প্রাক্কালে ‘কিং’-এর ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৬৬৫ কোটি টাকা। বড়দিনে মুক্তি। তার সাত সপ্তাহ আগে দর্শক-অনুরাগীমহলে ‘কিং’ নিয়ে এহেন উন্মাদনা পরখ করে সিনেবাণিজ্য বিশ্লেষকদের দাবি, ‘এই সিনেমা বক্স অফিসে ধুরন্ধর-এর বাবা হতে চলেছে!’
