Hashtagintro

বিশ্বকাপে খেলার আশা ছাড়ছেন শামি! আক্ষেপ রয়েছে টেস্ট অবসর নিয়ে?

কিছুদিন আগে টেস্ট থেকে অবসর নিয়েছেন। দীর্ঘ বঞ্চনার পর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন মহম্মদ শামি। তবে এখনও সাদা বলের ক্রিকেটে খেলবেন। কিন্তু ফের কি জাতীয় দলে ফিরতে পারবেন? অনেকে বলছেন, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের দলে শামিকে রাখা উচিত। আর শামি? তিনি কী ভাবছেন?

সদ্য আইপিএলে দলবদল হয়েছে। বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলেছেন। কিন্তু ভারতীয় দলে কামব্যাক? কিংবা ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন? একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে শামি বলেছেন, “আমি এসব নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি। আমি শুধু খেলায় মনোযোগ দিতে চাই। নির্বাচকরা যা সিদ্ধান্ত নেবেন, তা আশা করি ভালোর জন্যই হবে। আমার দিক থেকে একটাই কাজ আছে। তা হল ভালোভাবে খেলা। রাজ্য ও আইপিএলে আমি সেই কাজটা করতে চাই।”

কিন্তু তার তো একটা অনুপ্রেরণা দরকার। যদি জাতীয় দলে ফেরার আশা না রাখেন, তাহলে কেন নিজের সেরাটা দেবেন? শামি বলছেন, “যতদিন আপনি ক্রিকেট পছন্দ করবেন, যতদিন উপভোগ করবেন, আপনার খেলা উচিত। আশা করি, রাজ্যের হয়ে খেলার সময় নতুনরা কিছু শিখতে পারবে। অভিজ্ঞতার অনেক মূল্য আছে। আপনি কোথায় বা কোন স্তরে খেলছেন তা গুরুত্বপূর্ণ নয়; তরুণদের কিছু শিখিয়ে যাওয়া উচিত।”

টেস্ট অবসর নিয়েও মুখ খুলেছেন শামি। এই নিয়ে কোনও আক্ষেপ আছে? তিনি বলছেন, “আমার কাছে এটাই সঠিক সময় মনে হয়েছে। আমি ভালো খেলছি। এখন আরও নিশ্চিন্তে সাদা বলের ক্রিকেট খেলব। শরীরের উপর অতিরিক্ত চাপ দেওয়া ঠিক নয়। আমি আগেই বলেছি, সাদা বলের ক্রিকেট চালিয়ে যাব। প্রয়োজনে ফিটনেসের জন্য লাল বলের ক্রিকেট খেলব। এটা নতুন কিছু নয়। আমি গত ১৫-২০ বছর ধরে একই রুটিন অনুসরণ করছি।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language