Hashtagintro

বেলুড় মঠ থেকে জয়রামবাটি ভায়া কামারপুকুর হয়ে ছুটবে সরকারি এসি বাস, ভাড়া কত?

এবার বেলুড় মঠ থেকে জয়রামবাটি ভায়া কামারপুকুর পর্যন্ত ছুটবে এসি ভলভো সরকারি বাস। ধর্মপ্রাণ পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্য পরিবহণ দপ্তরের। বুধবার সরকারি বাস পরিষেবার উদ্বোধন করেন পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং।

AC-Bus
বেলুড় মঠ থেকে জয়রামবাটি ভায়া কামারপুকুর বাস পরিষেবার উদ্বোধনে অর্জুন সিং। নিজস্ব চিত্র

প্রতিদিন সকাল ৫টা ৪৫ মিনিটে বেলুড় মঠ থেকে বাসটি ছাড়বে। ফিরতি পথে জয়রামবাটি থেকে বাসটি ছাড়বে বিকেল ৩টে ৪৫ মিনিটে। পরিবহণ দপ্তরের তরফে জানানো হয়েছে, সরাসরি বেলুড় মঠ থেকে জয়রামবাটি যাওয়ার টিকিট ২২০ টাকা। যদি বাসটি উচালন বেঙ্গাই হয়ে যায় তবে ২৬৫ টাকা ভাড়া গুনতে হবে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সরকারি ওয়েবসাইটের মাধ্য়মে ঘরে বসেই আপনি এই সরকারি বাসটির টিকিট কাটতে পারবেন।

প্রতিদিন সকাল ৫টা ৪৫ মিনিটে বেলুড় মঠ থেকে বাসটি ছাড়বে। ফিরতি পথে জয়রামবাটি থেকে বাসটি ছাড়বে বিকেল ৩টে ৪৫ মিনিটে। বেলুড় মঠ থেকে সরাসরি জয়রামবাটি পৌঁছতে সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা। এবার আসা যাক ভাড়ার কথা। পরিবহণ দপ্তরের তরফে জানানো হয়েছে, সরাসরি বেলুড় মঠ থেকে জয়রামবাটি যাওয়ার টিকিট ২২০ টাকা। যদি বাসটি উচালন বেঙ্গাই হয়ে যায় তবে ২৬৫ টাকা ভাড়া গুনতে হবে।

মহিলাদের ক্ষেত্রে এই বাসটিতে যাতায়াতের ক্ষেত্রে ভাড়া লাগবে না। বুধবার বাসটি উদ্বোধনের দিক মহিলাদের এই সুখবর দিয়েছেন মন্ত্রী অর্জুন সিং। সহজে অনলাইনে বাসের টিকিট কাটা যাবে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সরকারি ওয়েবসাইটের মাধ্য়মে ঘরে বসেই আপনি এই সরকারি বাসটির টিকিট কাটতে পারবেন। এই বাসটির ফলে পুণ্যার্থীরা অত্যন্ত উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language