Hashtagintro

শুটিং সেট থেকে ফাঁস ‘প্রলয়’-এর দৃশ্য, রণবীরের ছবি ঘিরে ‘ধুরন্ধর’ পদক্ষেপ নির্মাতাদের

‘ডন ৩’ বিতর্কের মাঝেই গত আগস্ট থেকে শুরু হয়েছে রণবীর সিংয়ের নতুন ছবি ‘প্রলয়’-এর শুটিং। সেই সময়ই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে জম্বি থ্রিলার ‘প্রলয়’-এ রণবীরের লুক। সেট থেকে ফাঁস হয়ে যায় শুটিংয়ের বেশ কিছু মুহূর্ত। দেখা গিয়েছিল সহ-অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকেও। রণবীরের ছবিগুলো ঝাঁ চকচকে না হলেও আলো আঁধারিতে এটুকু স্পষ্ট, আপাদমস্তক কালো পোশাক, লম্বা চুল, গাল ভর্তি দাড়ি। কড়া নিরাপত্তা বলয়ের মাঝেও শুটিং সেট থেকে সিক্যোয়েন্স ফাঁস হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। ‘প্রলয়’-এর দৃশ্য ফাঁস হতেই বড় পদক্ষেপ নির্মাতাদের।

‘ধুরন্ধর’-এর মতোই ‘রাফ অ্যান্ড টাফ’ অবতারে ফের পর্দা কাঁপাবেন রণবীর? শুটিংয়ের দৃশ্য সামনে আসতেই ভক্তমহলে জোর জল্পনা। আগামীতে যাতে আর এধরনের ঘটনা না ঘটে সেই জন্য একেবারে নড়েচড়ে বসেছেন নির্মাতারা। নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। রণবীরের লুক যাতে কোনওভাবেই প্রকাশ্যে না আসে সেদিকে বিশেষ নজর দিচ্ছে প্রযোজনা সংস্থা। সর্বভারতীয় প্রতিবেদন অনুযায়ী খবর, মুম্বইয়ের বোরিভলির একটি জায়গা কড়া নিরাপত্তায় মুড়ে চলবে ‘প্রলয়’-এর শুটিং। সেখানে সাধারণ মানুষের প্রবেশ থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রিত। কোনও অনভিপ্রেত ঘটনায় যাতে সিনেমাকে প্রভাবিত না করতে পারে সেই জন্যই এই সিদ্ধান্ত।

রণবীর সিং

সূত্রের দাবি, “নির্মাতারা চান দর্শক বড় পর্দায় ছবিটি দেখেই উপভোগ করুক, ফাঁস হওয়া ভিডিও বা ক্লিপের মাধ্যমে নয়। বোরিভলির সেটটি সম্পূর্ণভাবে ঘেরা একটি শুটিং ইউনিটে পরিণত করা হয়েছে। প্রবেশের ক্ষেত্রে অত্যন্ত কড়াকড়ি রয়েছে। গত সপ্তাহে আমরা জম্বিদের নিয়ে বড় মাপের দৃশ্যগুলির শুটিং করেছি। এই দৃশ্যগুলির প্রস্তুতি এবং বিশেষ কারিগরি কাজের কথা মাথায় রেখে সকলের নজর থেকে দূরে রাখাটা জরুরি ছিল।”

MCA Says Ranveer Singh's Pralay Shoot Disrupting Matches, Hansal Mehta Reacts
রণবীর সিংয়ের ‘প্রলয়’-এর শুটিং

প্রসঙ্গত, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির পর রণবীরের কেরিয়ারের পরবর্তী ধামাকা হতে চলেছে ‘প্রলয়’! সাম্প্রতিক অতীতে ফাঁস হওয়া ভিজ্যুয়াল দর্শকের মধ্যে প্রবল কৌতূহল সৃষ্টি করেছে। একইসঙ্গে ভক্তমহলে জম্বির ভূমিকায় রণবীর সিংকে দেখার আগ্রহও দ্বিগুণ হয়েছে, তা বলাই বাহুল্য।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language