Hashtagintro

খাট ভেঙে ফেলেছিলেন মাধুরী-সলমন! কী ঘটে সেদিন? মুখ খুললেন পরিচালক

শুটিং চলাকালীন কত কাণ্ডই না ঘটে! দর্শক ‘রিলে’ যা দেখতে পান, তা তো হিমশৈলের চূড়া মাত্র। তবে ক্যামেরার নেপথ্যে এমন বহু ঘটনাই ঘটে, যা তারকা হোক কিংবা পরিচালক,কলাকুশলীরা আজীবন ভুলতে পারেন না। বিনোদুনিয়ায় এহেন ভূরি ভূরি উদাহরণ রয়েছে। কেউ শয্য়াদৃশ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পরিচালকের বকুনি খেয়েছেন, তো কেউ বা চুম্বন দৃশ্যের শট দিতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছেন। একবার সলমন খান, মাধুরী দীক্ষিতের সঙ্গেও এহেন কাণ্ড ঘটে।

এই সিনেমাতেই একটি দৃশ্য ছিল, যেখানে বিয়ের আসর থেকে জামাইবাবুর জুতো চুরি করে পালাচ্ছিলেন মাধুরী দীক্ষিত। পালটা দাদার রক্ষাকর্তা হয়ে এগিয়ে আসতে হয় সলমন খানকে। জুতো নিয়ে দৌড়োদৌড়ি করতে গিয়ে দু’জনেই একটি বিছানার উপর আছড়ে পড়েছিলেন। তারপর?

নয়ের দশকে ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমায় সলমন-মাধুরী জুটি ভীষণভাবে নজর কেড়েছিল। তাঁদের দুষ্টু-মিষ্টি রসায়ন আজও সিনেপ্রেমীদের আড্ডায় চর্চিত। আর এই সিনেমাতেই একটি দৃশ্য ছিল, যেখানে বিয়ের আসর থেকে জামাইবাবুর জুতো চুরি করে পালাচ্ছিলেন মাধুরী দীক্ষিত। পালটা দাদার রক্ষাকর্তা হয়ে এগিয়ে আসতে হয় সলমন খানকে। জুতো নিয়ে দৌড়োদৌড়ি করতে গিয়ে দু’জনেই একটি বিছানার উপর আছড়ে পড়েছিলেন। তারপর? সিনেমার সুবাদে বাকি দৃশ্য সকলেরই জানা। কিন্তু সেদিন আদতে কী ঘটেছিল? কীভাবেই বা ওই দৃশ্যের পরিকল্পনা করা হয়? যাবতীয় কথা এবার কপিল শর্মা শোয়ে এসে ভাগ করে নিলেন পরিচালক সূরজ বরজাতিয়া।

‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমায় সলমন-মাধুরী জুটি ভীষণভাবে নজর কেড়েছিল।

সূরজ জানান, ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার ওই দৃশ্যে দেখা যায়, সলমন ও মাধুরী জুতো চুরি করে দৌড়চ্ছে। এই দৌড়াদৌড়ির এক পর্যায়ে তাঁরা দু’জনেই একটি বিছানার উপর পড়ে যান এবং বিছানাটি ভেঙে যায়। এই দৃশ্যটির নেপথ্য়ে একটা গল্প রয়েছে। সূরজ জানান, তাঁর যখন ১৩ বছর বয়স, তিনি মুম্বইয়ে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। আর সেখানেই এমন কাণ্ড দেখতে পান। যেখান থেকে পরবর্তীতে বাস্তব ওই অভিজ্ঞতাকেই সিনেমার দৃশ্যে তুলে ধরেন সূরজ বরজাতিয়া।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language