Hashtagintro

ফের শ্রমিক বিক্ষোভে গ্রেনেড বিস্ফোরণ বাংলাদেশে! অনির্দিষ্টকাল বন্ধ ৪০ পোশাক কারখানা

শ্রমিক অসন্তোষে রীতিমতো জ্বলছে বাংলাদেশ। ফের সাভার ও আশুলিয়ায় অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। এসব কারখানায় বিদেশে রপ্তানির জন্য পোশাক তৈরি হয়। তাই চিন্তিত কর্তৃপক্ষ এছাড়া, শ্রমিকরা কাজ না করায় শনিবারও ৫-৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে খবর। এদিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন শ্রমিকরা। মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গাজীপুরের কালিয়াকৈরের পল্লি বিদ্যুতের আশপাশে কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি। কারখানার ভিতর ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। সকাল ১০টা নাগাদ মহাসড়ক অবরোধ করা হয়। এই সময় ম্যাজিস্ট্রেটের একটি গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল, তাতে ভাঙচুর করা হয় বলে শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লি বিদ্যুৎ এলাকার আশপাশে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা রাস্তা অবরোধের পর পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে অবশেষে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। ছত্রভঙ্গ হয়ে পড়েন বিক্ষোভকারীরা। বেলা সাড়ে ১১টায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আশুলিয়া শিল্পপুলিশ ১-এর পুলিশ সুপার মহম্মদ মমিনুল ইসলাম ভূঁইঞা বলেন, ‘‘শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অন্তত ৪০টি পোশাক কারখানা ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আরও ৫-৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।” বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টুর কথায়, ‘‘এভাবে কারখানা বন্ধ রাখলে শ্রমিকদের ক্ষোভ আরও বাড়ে।”

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু হয়। সেদিন পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সেসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা শনিবার সকালে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একসময়ে তাঁরা কারখানার কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language