Hashtagintro

‘যাহ! দলে কারা আছে ভুলে গিয়েছি’, টসের সময় রোহিতের ‘রোগে’ ধরল বৈভবকে, ভিডিও ভাইরাল

বিশ্বের সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নজির গড়েছে বৈভব সূর্যবংশী। আবার একই সঙ্গে অপ্রস্তুত অবস্থাতেও পড়তে হল। টসের সময় ভুলেই গেলে, কারা তার নেতৃত্বে খেলছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের অধিনায়ক বৈভবের কাণ্ড দেখে হাসির রোল নেটপাড়ায়। কেউ বলছে, তাকে রোহিত শর্মার ‘রোগে’ ধরেছে। কারও মজার বক্তব্য, ‘১৫ বছরের একজন কি অধিনায়কের এত চাপ নিতে পারে?’

বৈভবের নেতৃত্বে শনিবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামে বিহার। টসের সময় তাকে জিজ্ঞেস করা হয়, “এত কম বয়সে এত বড় দায়িত্ব। কেমন লাগছে?” জবাবে বৈভব বলে, “যেন স্বপ্নপূরণ হল। আমি যে দলের হয়ে ক্রিকেট খেলা শুরু করেছি, সেই রাজ্যকে নেতৃত্ব দেওয়া আমার কাছে বড় সুযোগ। আমি কৃতজ্ঞ। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা সর্বস্ব দিয়ে পালন করার চেষ্টা করব।”

এরপর তাকে প্রশ্ন করা হয়, দলের কম্বিনেশন কী? অর্থাৎ দলে কারা খেলছে? আর তখনই সব গুলিয়ে ফেলে বৈভব। কিছুটা অপ্রস্তুত অবস্থায় বলে, “আমার মনে হয় স্যর, আমি টিম কম্বিনেশন ভুলে গিয়েছি।” যা শুনে সঞ্চালকও হেসে ফেলেন। এদিকে হাসির রোল নেটপাড়ায়। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ‘ভুলোমনে’র তকমা আছে রোহিত শর্মার। বহু কিছু ভুলে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে অনেকে আবার বৈভবের পাশেই দাঁড়াচ্ছেন। নেতৃত্বের চাপ তো কম নয়। বিশেষ করে ১৫ বছর বয়সে এত বড় দায়িত্ব পেলে ভুল হতেই পারে।

উল্লেখ্য, বৈভব টস করতে নামার সঙ্গে সঙ্গেই তৈরি হয় নতুন নজির। সিনিয়র পর্যায়ের ক্রিকেটে এই প্রথম নেতৃত্ব দেওয়ার সুযোগ পেল বৈভব। তবে অধিনায়ক হিসাবে ইতিহাস গড়লেও ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেনি সে। ওপেন করতে নেমে ১২ বলে ১৮ রান করে চেতন সাকারিয়ার বলে আউট হয় বৈভব। তার ইনিংসে ছিল দু’টি চার ও একটি ছয়।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language