Hashtagintro

প্রেমিকার জন্মদিনে রাত ১২ টায় উইশ করতেই হবে? মেসেজ শিডিউল করে রাখুন এভাবে

ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে মাঝে মধ্যেই নতুন নতুন ফিচার আনে মার্ক জুকারবার্গের হোয়াটসঅ্যাপ। সম্প্রতি অ্যাপে জুড়েছে শিডিউল ফিচার। যদিও ভারতে এখনও এর সুবিধা মিলছে না। কিন্তু জানেন কি এখন চাইলেই আপনি আগে থেকে শিডিউল করে রাখতে পারেন মেসেজ। ফলে প্রেমিকাকে জন্মদিনে বা অন্য কোনও বিশেষদিনে উইশ করতে ভুল হওয়ার কোনও সম্ভবনাই থাকে না। চলুন আজ জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

আইফোন ব্যবহারকারীদের জন্য

  • প্রথমে আইফোনে থাকা শর্টকাট অ্যাপটি খুলুন।
  • স্ক্রিনের উপরের ডান কোণায় থাকা প্লাস চিহ্বে ট্যাপ করুন।
  • স্ক্রিনের উপরের ডান কোণায় থাকা ‘Edit’ বোতামে ক্লিক করুন।
  • সার্চ বারের নিচে থাকা ‘Automation’ অপশনে ট্যাপ করুন।
  • ‘Time of Day’ অপশনে ট্যাপ করুন, যে সময়ে আপনি মেসেজটি পাঠাতে চান, সেই সময়টি বেছে নিন।
  • ‘Time’ অপশনের পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করে অটোমেশন চালু করুন এবং বার্তাটি কতবার বা কত
  • ঘন ঘন পাঠানো হবে তা নির্বাচন করুন।
  • এবার সার্চ বারে ক্লিক করে “Text” লিখুন এবং ‘Text’ বোতামটিতে ক্লিক করুন।
    আপনি যে বার্তাটি পাঠাতে চান তা লিখে দিন।
  • আবার সার্চ বারটি খুলুন এবং “WhatsApp” লিখে সার্চ করুন, তারপর ‘Send Message via WhatsApp’ বোতামে ট্যাপ করুন।
  • নির্দিষ্ট ফিল্ডে ট্যাপ করে অথবা প্লাস (+) বোতাম ব্যবহার করে প্রাপককে যুক্ত করুন।
  • আপনার শর্টকাটটি এখন সেট হয়ে গেছে। এটি ঠিকমতো কাজ করছে কি না তা পরীক্ষা করতে আপনি ‘Play’ বোতামে ট্যাপ করতে পারেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য

  • Google Play Store খুলুন এবং SKEDit অ্যাপটি ডাউনলোড করুন।
  • অ্যাপটি খুলুন এবং সাইন ইন করুন।
  • মেনু থেকে WhatsApp নির্বাচন করুন এবং স্ক্রিনে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।
  • এরপর, ‘Enable Accessibility’ বোতামে ক্লিক করুন এবং ‘Use Service’ বিকল্পটি চালু করুন।
  • এখন, আপনার কন্টাক্ট লিস্ট থেকে প্রাপককে যোগ করুন এবং যে বার্তাটি শিডিউল করতে চান তা টাইপ করুন।
  • এখানে, আপনাকে শিডিউল করা বার্তার জন্য সময় এবং কতবার পাঠানো হবে (frequency) তা নির্বাচন করতে হবে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language