Hashtagintro

চাচাতো বোনের সঙ্গে প্রেম-পরকীয়া-বিয়ে! বিবাদে যুবতীর ভাইকে পিটিয়ে ‘খুন’ কালীগঞ্জে

চাচার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক। পরিবার মেনে নেয়নি। অন্যত্র বিয়ে দেওয়া হয় তরুণী। তারপরও সম্পর্ক ছিল যুগলের। পরে তাঁরা পালিয়ে যান। ভাড়া থাকছিলেন এলাকার বাইরে। দিন কয়েক আগে ফিরে আসেন। ফের পরিবারে ঝামেলা শুরু হয়। সেই সালিশি সভায় বচসার সময় তরুণীর দাদাকে পিটিয়ে মারার অভিযোগ যুবকের বাবা-মার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ এলাকায়। এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাহিদুল শেখ। তিনি কালীগঞ্জের পলাশী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আরামডাঙা গ্রামের বাসিন্দা। তাঁর বোন নার্গিস খাতুনের সঙ্গে চাচাতো ছেলে আশিক শেখের প্রেমের সম্পর্ক ছিল। শুরু থেকেই সেই সম্পর্ক মানেনি পরিবার। নার্গিসের বিয়ে হয় অন্যত্র। কিন্তু আশিকের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন নার্গিস। তারপর তাঁরা পালিয়ে যান। দীর্ঘদিন পরে গ্রামে ফিরে আসেন তাঁরা। আবারও ঝামেলা শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আশিক ও তাঁর বাবা মফিজুল শেখের বিবাদ বাধে। তা সামাল দিতে যান নার্গিসের দাদা রাহিদুল। সেই সময় আশিককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে মফিজুল শেখ ও তাঁর স্ত্রী বেলু খাতুনের বিরুদ্ধে। খবর যায় পুলিশে।

এদিকে তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language