Hashtagintro

বাংলায় বসে অপরাধের ছক ‘জামতাড়া গ্যাং’য়ের! দুর্গাপুরে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ১০

বাংলায় বসে অপরাধের ছক। গোপন সূত্রে খবর পেতেই রাতের অন্ধকারে অভিযানে নামে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি উদ্ধার হয়েছে সাইকেলের চেন ও বেসবল ব্যাট।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে কয়েকজনের জমায়েত এবং সন্দেহজনক কার্যকলাপের খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে রাতের অন্ধকারে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মোট ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে ছয়জন পাণ্ডবেশ্বরের ডিভিসি এলাকার বাসিন্দা। তাঁদের নাম বিনোদ বেদ, সুন্দর যাদব, শেখ ফারহান, তাপস বেদ, পবন চৌহান এবং কবিরাজ বেদ। এছাড়াও ধৃত তিনজন ঝাড়খণ্ডের জামতারার মেহিজান এলাকার বাসিন্দা। তাঁরা হলেন সন্তোষ পাশি, দেব কুমার এবং মানা পাশি। অপর ধৃত সাদ্দাম খান জামুড়িয়ার হোসেন নগর এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, সাইকেলের চেন এবং বেসবল ব্যাট উদ্ধার হয়েছে।

কী উদ্দেশ্যে তাঁদের কাছে এই আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রী মজুত ছিল, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধার হওয়া সামগ্রীগুলি কোনও অপরাধমূলক কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের সঙ্গে কোনও অপরাধচক্রের যোগসূত্র রয়েছে কি না, তাঁরা কোনও বড়সড় অপরাধের পরিকল্পনা করছিলেন কি না, কিংবা এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই সমস্ত বিষয়ও তদন্ত করে দেখছে পুলিশ। রাতের অন্ধকারে পুলিশের আচমকা অভিযান এবং একসঙ্গে ১০ জনের গ্রেপ্তারির ঘটনায় পাণ্ডবেশ্বর এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language