মোবাইলে আসত যুবতীর নগ্ন ছবি। চলত মেসেজ, ভিডিও কল। তার বদলেই ভারতীয় বায়ুসেনার সংবেদনশীল তথ্য, যুদ্ধ পরিকল্পনার তথ্য পাচার পাকিস্তানে। আগেই গ্রেপ্তার উইং কমান্ডারের বিরুদ্ধে এমনই চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ।
আরও দাবি করা হয়েছে, অভিযুক্তকে পাকিস্তান থেকে বেশ কয়েকটি লিঙ্ক পাঠিয়ে অ্যাপ নামাতে বলা হয়। সেই অ্যাপের মাধ্যমে মোবাইলে থাকা সব তথ্য হ্যাক করা সম্ভব বলেও দাবি তদন্তকারীদের। দিল্লির পাটিয়ালি কোর্টে চার্জশিট পেশ করেছে পুলিশ।
গত ১ এপ্রিল দিল্লিতে বায়ুসেনার ওই উইং কমান্ডারের ঘরে তল্লাশি চালায় পুলিশ। তাতেই উদ্ধার হয় ফোন, একাধিক সন্দেহজনক কাজের খোঁজ মেলে। তদন্তে উঠে আসে পাকিস্তানি এক যুবতীর সঙ্গে কথা বলছিলেন কমান্ডার। মোবাইলে আসছিল যুবতীর নগ্ন ছবি। তাতেই ওই আধিকারিক বায়ুসেনার তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ। চার্জশিটে পুলিশ জানিয়েছে, ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত যুবতীর সঙ্গে কথা হয় তার। হোয়াটসঅ্যাপেই তাঁদের কথা হত। এক একটি ছবির বদলে এক একটি তথ্য পাচার হচ্ছিল বলে অভিযোগ।
কী কী তথ্য পাচার করা হয়েছে? পুলিশের চার্জশিটে দাবি করা হচ্ছে, সীমান্তে যুদ্ধ হলে বায়ুসেনার প্রাথমিক পদক্ষেপ কী হবে সেই তথ্য দিয়েছেন অভিযুক্ত। আরও দাবি করা হয়েছে, অভিযুক্তকে পাকিস্তান থেকে বেশ কয়েকটি লিঙ্ক পাঠিয়ে অ্যাপ নামাতে বলা হয়। সেই অ্যাপের মাধ্যমে মোবাইলে থাকা সব তথ্য হ্যাক করা সম্ভব বলেও দাবি তদন্তকারীদের। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে চার্জশিট পেশ করেছে পুলিশ। এবার শুরু হবে বিচারপ্রক্রিয়া। ধৃতের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং অন্যান্য ধারায় মামলা দায়ের কর হয়েছে।
