বিহার-সহ দেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের একাংশ যখন ছটপুজোর উদযাপনে ব্যস্ত, তখনই পুরনো ভিডিও হাতিয়ার করে রাহুল গান্ধীকে নিশানা করল বিজেপি। বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী রাহুল গান্ধীর ১৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে দাবি করলেন, ঠিক এক বছর আগে বিরোধী দলনেতা ছটপুজোকে ‘নাটক’ বলেছিলেন। প্রদীপের অভিযোগ, “বরাবর হিন্দুদের উৎসব নিয়ে সমস্যা রাহুলের। যদি কংগ্রেস হিন্দুদের আবেগকে বিন্দুমাত্র সম্মান করে থাকে, তাহলে রাহুলকে ক্ষমা চাইতে হবে।”
রাহুলের যে ভিডিও বিজেপির মুখপাত্র পোস্ট করেছেন, তাতে বিরোধী দলনেতাকে বলতে শোনা যাচ্ছে, “একটা ভারত মোদিজির ভারত। যদি প্রধানমন্ত্রীকে নাটক করতে হয়। ছটপুজোর নাটক করতে হয় তাহলে জল চলে আসে।” ভিডিওটি দেখলেই বোঝা যাবে, সেটি অসম্পূর্ণ ও সম্পাদিত। ওই ভিডিও পোস্ট করে প্রদীপ ভাণ্ডারি বলছেন, “গোটা দেশ যখন ছটি মাইয়ার কাছে মাথা নোয়াচ্ছে তখন রাহুল গান্ধী ছটপুজোকে নাটক বলছেন। হিন্দুদের যে কোনও অনুষ্ঠানে ওর সমস্যা। ছটপুজোয় সমস্যা। দিওয়ালিতে সমস্যা। ছটকে নাটক বলা নিয়ে ক্ষমা চাইবেন?”
যদিও রাহুলের যে ভিডিওটি প্রদীপ ভাণ্ডারি পোস্ট করছেন, সেটি নিয়ে বিতর্ক রয়েছে। ভিডিওটি ২০২৫ সালের। সেসময় যমুনা দূষণ নিয়ে সরব ছিল বিরোধীরা। এমনকী দূষিত যমুনাতে ছটপুজো করতে গিয়েও সমস্যায় পড়ে হয় পুণ্যার্থীদের। সেসময় আচমকাই বিরোধীদের বার্তা দেওয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছটের মতো ডালা সাজিয়ে যমুনায় গিয়ে স্নান করেন। সেই ভিডিও নিজের সোশাল হ্যান্ডেলগুলিতে পোস্ট করেন।
পরে বিরোধীরা প্রধানমন্ত্রীর ওই যমুনায় নামার পর্বকে নাটক বলে কটাক্ষ করেছিল। বিহারে ভোটপ্রচারে গিয়ে রাহুলও ওই ভিডিও নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন। সেখানেই তিনি প্রধানমন্ত্রীর স্নান করার ভিডিও-কে ‘নাটক’ বলে কটাক্ষ করেন। প্রধানমন্ত্রী যেভাবে ছটের ডালা নিয়ে জলে নেমেছিলেন পুরো বিষয়টিকে নাটক বলেন রাহুল। বিরোধী দলনেতার সেই ভাষণের কিছুটা অংশই এদিন তুলে ধরেন বিজেপি মুখপাত্র।
Nation is bowing down and praying to Chhathi Maiyya and is celebrating the festival of Chhath Puja! It was exactly a year ago during Chhath Puja in 2025 , that Rahul Gandhi called “Chhath Puja” a Drama! If Congress party respects Hindu sentiments & People of Bihar; Will Rahul Gandhi who makes video on everything under the sun, Make a public video Apologising for his remarks calling “Chhath Puja” a Drama? It has been a Year and there has been no apology! Diwali: Rahul Gandhi lead Congress had a problem! Chhath Puja: Rahul Gandhi lead Congress has a problem! Rahul Gandhi always has problem with Hindu festivals!
— Pradeep Bhandari(प्रदीप भंडारी)
(@pradip103) November 14, 2026

(@pradip103)