Hashtagintro

মলদ্বারে বডি স্প্রে-র বোতল! বাংলার হাসপাতালে অস্ত্রোপচার যুবকের

মলদ্বারে অত‌্যন্ত ব‌্যথা। ভিতরে ঢুকে রয়েছে বিজাতীয় কোনও বস্তু। যার জেরে মলত‌্যাগ করতে পারছেন না রোগী। সমস‌্যা নিয়ে দক্ষিণ কলকাতার বাসিন্দা রমেন দস্তিদার (‌নাম পরিবর্তিত) এসএসকেএমে। ভালো করে ঠাওর করতে গিয়ে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। এসএসকেএমে শল‌্য চিকিৎসা বিভাগে পায়ুদ্বার থেকে বেরল আস্ত বডি স্প্রে-র বোতল।

পাটুলির বাসিন্দা বছর বত্রিশের রমেনের পায়ুদ্বারে কীভাবে ঢুকল বডি স্প্রের বোতল? রোগীর দাবি, আচমকা বাড়িতে পড়ে গিয়ে ঢুকে গিয়েছে আস্ত বডি স্প্রে-র বোতল। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, এমনটা হওয়া কার্যত অসম্ভব। তাহলে? চিকিৎসকদের অনুমান, নিজে থেকেই ওই জিনিস তিনি ঢুকিয়েছিলেন। বাস্তব তথ‌্য অনুযায়ী বিগত এক বছরে এসএসকেএম হাসপাতালে এমন রোগী এসেছেন জনাদশেক। চিকিৎসকরা বলছেন, আচমকা পড়ে গিয়ে পায়ুপথে বডি স্প্রের বোতল ঢুকে যাওয়ার ঘটনা অসম্ভব। তাহলে কিভাবে ঢুকল বোতল? ‘‘বলপ্রয়োগ করেই তা ঢোকানো হয়েছিল।’’ যার নেপথ্যে হয়তো বিচিত্র যৌন তৃপ্তি। প্রসঙ্গক্রমে রমেন দস্তিদার এইচআইভি পজিটিভ! শল‌্যচিকিৎসা বিভাগের অ‌্যাসিস্ট‌্যান্ট প্রফেসর ডা. সব‌্যসাচী বক্সি জানিয়েছেন, চিকিৎসা বিজ্ঞানের তথ‌্য বলছে, পায়ুপথে যৌনক্রিয়া এবং এইচআইভি সংক্রমণের ঝুঁকির মধ্যে প্রতিষ্ঠিত সম্পর্ক রয়েছে।

ন‌্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের তথ‌্য অনুযায়ী পুরুষদের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনকারী পুরুষদের প্রতি ১০০ জনের মধ্যে ৩ জন এইচআইভি পজিটিভ। কিন্তু ছোট্টপায়ু পথে বড় বডি স্প্রের বোতল ঢুকল কি করে? ‘‘বারবার পায়ুপথে বস্তু প্রবেশ করানোর ফলে মলাশয় এবং পায়ুপথের গঠনে পরিবর্তন আসে। মলাশয়ের গড়পড়তা ব্যস ৩.৯ সেন্টিমিটার। অন‌্যদিকে বাজারচলতি বডি স্প্রের বোতলের ব‌্যাস প্রায় সাড়ে চার সেমি। কিন্তু যাঁরা ঘনঘন বিজাতীয় বস্তু পায়ুপথে প্রবেশ করেন তাদের ক্ষেত্রে সহজেই কোনও কিছু প্রবেশ করে যায়।’’ ডা. সব‌্যসাচী বক্সির বক্তব‌্য, ‘‘অসংরক্ষিত পায়ুসংগমে এইচআইভি সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ‌্য। কারণ মলাশয়ের ভিতরে এমন কোষ থাকে যার মধ্যে দিয়ে শরীরে এইচআইভি প্রবেশ করতে পারে। এই আবরণ যোনিপথের তুলনায় পাতলা। তাই কোনও রকম ফরেনবডি প্রবেশ করাবেন না। তাতে ভয়ংকর রকম ক্ষতিগ্রস্ত হতে পারে পায়ুপথ।’’

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language